We currently don't have news in this language. Please choose another language.
Abhishek-Kunal: অভিষেক-কুণালের তর্কাতর্কি, চেয়ার ছেড়ে উঠে এলেন মমতা! ঠিক কী হয়েছিল সেদিনের বৈঠকে? প্রকাশ্যে সব..
কলকাতা: শেষমেশ, সুর বাঁধা হল রবিবাসরীয় রাতে। তৃণমূলের বেসুরো সাংসদরা মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI নামে একটি দলের সঙ্গে। এই পরিস্থিতিতে যাঁরা এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলে রয়েছেন, তাঁদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত বাধছে। ভাঙন শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের নিশানায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে যারা এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলে রয়েছে তাদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত বাধছে। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন - মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh), সৌগত রায় (Sougata Roy), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ও'ব্রায়েনরা।
কী কথা হয়েছিল অভিষেক আর কুণালের মধ্যে?
তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন- 'লেবু কচলে তেতো করবে না।' এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, 'সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদমাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন।' কুণাল ঘোষ বলেন, 'একশো শতাংশ বলেছি। কারণ, সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারব না।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন।' কুণাল ঘোষ বলেন, 'আমি তোমার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করিনি।'
তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষ , দু জনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল। এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে। এখন মাথা গরম করার সময় নয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের PA সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনও বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
আরও পড়ুন: Salman Khan: 'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda