Petrol Diesel Price : হরমুজ খুলে যাওয়ার খবরেই দেশে দাম কমছে পেট্রোল-ডিজেলের? কলকাতায় আজ কত রেট?

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন হলেও দেশের সাধারণ মানুষের জন্য এখনও স্বস্তির খবর নেই। ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন হলেও দেশের সাধারণ মানুষের জন্য এখনও স্বস্তির খবর নেই। ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েক মাসের মধ্যে বড় পতনের মুখে পড়েছে। কিন্তু তার পরেও সোমবার (১৫ জুন) পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)।

২৫ মে-র পর থেকে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তার প্রভাব এখনও দেশের খুচরো বাজারে পড়েনি।

কেন কমল ক্রুড অয়েলের দাম?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর  তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীরা তেল বিক্রি শুরু করেন এবং অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন দেখা যায়।

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম

  • দিল্লি: ১০২.১২ টাকা প্রতি লিটার
  • মুম্বই: ১১১.২১ টাকা প্রতি লিটার
  • কলকাতা: ১১৩.৫১ টাকা প্রতি লিটার
  • চেন্নাই: ১০৭.৭৭ টাকা প্রতি লিটার

ডিজেলের দাম কত?

  • দিল্লি: ৯৫.২০ টাকা প্রতি লিটার
  • মুম্বই: ৯৭.৮৩ টাকা প্রতি লিটার
  • কলকাতা: ৯৯.৮২ টাকা প্রতি লিটার
  • চেন্নাই: ৯৯.৫৫ টাকা প্রতি লিটার

তেলের দাম কমলেও জ্বালানি কেন সস্তা হচ্ছে না?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও খুচরো বাজারে তার প্রভাব পড়তে কিছুটা সময় লাগে। কারণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি অতীতে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাসের ফলে যে অতিরিক্ত চাপ বহন করেছে, তা এখনও সামাল দেওয়ার চেষ্টা করছে। এছাড়া কর কাঠামো, পরিবহণ খরচ এবং অন্যান্য বাণিজ্যিক কারণও পেট্রোল-ডিজেলের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তা সঙ্গে সঙ্গে পাম্পের দামে প্রতিফলিত হয় না।

যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় ধরে নিম্নমুখী থাকে, তাহলে আগামী দিনে দেশের জ্বালানি বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত দেশের চার মহানগরেই পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।                  

আরও পড়ুন : বড় ঘোষণা ট্রাম্পের! ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, খুলে যাচ্ছে হরমুজ, ভারতেও তেলের বাজারে বড় স্বস্তি?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek-Kunal:...

Read Next

Deepti Sharma: টি-টোয়েন্টি...