Abhishek on Kalyan: 'মমতাদিকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেক না আমরা', বিস্ফোরক মন্তব্য করেছিলেন কল্যাণ, আজ কী জবাব অভিষেকের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: গতকাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় কার্যত মামলাতেই থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে।

কলকাতা: গতকাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় কার্যত সমস্ত মামলাতেই থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন, পথে নেমে তার প্রতিবাদ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সাংসদই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেককে নিয়ে। আর সেই বিষয়েই, আজ মুখ খুললেন অভিষেক। কী বললেন তিনি? 

অভিষেককে নিয়ে কী বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন,  'ওর জন্য (অভিষেক) চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক? অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক', অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তিনি আরও বলেছিলেন, 'ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি', বুধবার রাতে তাঁর পুত্রকে জানানো হয়, অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন, দাবি কল্যাণের। তিনি বলেন, 'আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও তুললাম'
'অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে। আমার থেকেও জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করবেন। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি অভিষেকের সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি, এই ঔদ্ধত্য মেনে নেব না। আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। আমি পশ্চিমবঙ্গের এক নম্বর সৎ রাজনীতিক। ওর জন্য আমাদের চোর-চোর স্লোগান শুনতে হচ্ছে। আমি সবসময় দিদির পাশে আছি, কিন্তু তারপরেও যদি অভিষেক এই রকম ঔদ্ধত্য দেখায়। রক্তের সম্পর্ক না হলে অনুগত কর্মী, যেকোনও ১ জনকে বাছতে হবে দিদিকে। আমাদের কর্মচারী মনে করে, তা হলে করার কিছু নেই। মমতাদিকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি অভিষেককে নিয়ে থাকবেন। না কি আমার মতো যারা অভিষেকের বিরুদ্ধে, তাদের নিয়ে থাকবেন। অভিষেকের ঔদ্ধত্যই পার্টিকে ধ্বংস করেছে, দলের হারের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দায়ী, নিশানা কল্যাণের।

আজ এই প্রসঙ্গে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি মুখ খোলেন। অভিষেক বলেন, 'যে শীর্ষ নেতারা আমায় নিয়ে কথা বলছেন, আমি বলছি, দলে আলোচনার জায়গা রয়েছে। উল্লেখ করে বলতে পারেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় নিয়ে কথা বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমায় নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় মানুষ করেছেন, ছোট থেকে বড় হতে দেখেছেন। আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। ওঁর হয়তো একটা ঘটনা খারাপ লেগেছে, উনি বলেছেন। আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ নেই। আমি তাঁকে আগেও সম্মান করতাম, আগামীদিনেও করব।'

আরও পড়ুন: Facebook Down: বিশ্বজুড়ে হঠাৎ থমকে গেল ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা! সমস্যায় লক্ষ লক্ষ ইউজার

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kunal Ghosh: সই জালিয়াতির...

Read Next

RBI New Rule: প্রতারণা...