Kunal Ghosh: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব, রবিবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব। রবিবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভবানী ভবনে হাজিরার নির্দেশ। রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের CID সমন।

কলকাতা: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব। রবিবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভবানী ভবনে হাজিরার নির্দেশ। রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের CID সমন। রবিবারই ভবানী ভবনে হাজিরার জন্য কুণাল ঘোষকে নোটিস। অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস। 

বৃহস্পতিবার আদালতের নির্দেশ মত সন্ধে ৬টার মধ্য়ে CID দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা CID-র প্রশ্নের সম্মুখিন হতে হয় তাঁকে। কিন্তু সেখানে একাধিক প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি বলে খবর। তার জন্য়ই অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ফের রবিবার দুপুরে ১২টার সময় ফের তলব করা হয় CID দফতরে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এই সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়েছিলেন। আজ মদন মিত্রের বাড়িতেও গিয়েছল CID-র সদস্যরা। রেজলিউশন বুকে সই নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। 

কিন্তু কেন কুণাল ঘোষকে তলব করা হল? সিআইডি সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যে প্রচুর অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে CID গোয়েন্দারা মনে করছেন যে আরও কিছু তথ্য রয়েছে যা গোপণ করা হচ্ছে। জানা যাচ্ছে যে কুণাল ঘোষকে দুপুর ২টো আড়াইটার দিতে ডাকা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় ও মদন মিত্রের জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা। আগে বিধায়কদের থেকে পাওয়া তথ্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্য মিলছে না, এটাই CID গোয়েন্দা সূত্রে খবর। দু'পক্ষের বয়ান একদম আলাদা রকমের। তাই কুণাল ঘোষকেও ডাকা হয়েছে ভবানী ভবনে। 

জানা যাচ্ছে প্রথমে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে তথ্য নেওয়ার পর তা কুণাল ঘোষকে জিজ্ঞাসা করে তা মেলানোর চেষ্টা করবেন। যদি এতে কোনও অসঙ্গতি দেখা যায়। তাহলে দু'জনকে মুখোমুখি বসানো হতে পারে।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee : নোটিস দিতে...

Read Next

Abhishek on Kalyan: 'মমতাদিকে...