Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত, মালয়ালি অভিনেতা। হয়েছেন জনপ্রিয় অভিনেতা সেলিম কুমার (Salim Kumar)। তাঁকে কোচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কলকাতা: মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত, মালয়ালি অভিনেতা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা সেলিম কুমার (Salim Kumar)। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে কোচির একটি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে রাখা হয়েছিল অভিনেতাকে। তবে শেষরক্ষা হল না। চিকিৎসা চলাকালীনই প্রয়াত হয়েছেন, অভিনেতা সেলিম কুমার। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ রয়েছেন রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়ার অনেকেই।

জনপ্রিয় অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনীতির জগতের

মালয়ালম অভিনেতা মাম্মুটি তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে, প্রয়াত অভিনেতা সেলিম কুমারকে শ্রদ্ধা জানিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন, তাঁর একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'সেলিম... যে নিজে হাসত এবং অন্যদেরও হাসাত। যে নিজে ভাবত এবং অন্যদেরও ভাবতে বাধ্য করত। এবং সর্বপরি, কখনও কখনও নিজে কাঁদত আর অন্যদেরও কাঁদাতো। এখন, তুমি শুধু আমাকে কাঁদাচ্ছো। তোমার চলে যাওয়াটা আমার একটা অন্তহীন দুঃখ বলে মনে হচ্ছে..'

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুরেশ গোপী সেলিম কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাঁর কথায়, 'প্রতিটি বিচ্ছেদই কষ্ট দেয়। কিন্তু আমাদের মনের কাছের একজন মানুষ, যে সবার খুব প্রিয়.. এমন মানুষ যদি চলে যান, তাহলে মনখারাপটা আরও বেশি হয়। সেলিম কুমার আমাদের মনের ভীষণ কাছাকাছি ছিলেন। কমেডিকে নতুন করে পরিচিতি দিয়েছিলেন সেলিম কুমার। তিনি কমেডিতে একটি নতুন শৈলী নিয়ে এসেছিলেন, যা নতুন প্রজন্মের কাছে খুব জনপ্রিয় হয়েছিল।'

জনপ্রিয় পরিচালক বিনায়ন ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করে নিয়েছেন। তিনি সেলিম কুমারের প্রয়াণে শোক প্রকাশ করে লিখেছেন, 'আমার প্রিয় বন্ধু সেলিম কুমার মারা গিয়েছেন... গভীর সমবেদনা। প্রায় তিন দশক ধরে তিনি তাঁর অভিনয় দিয়ে মালয়ালি মানুষদের মন খুলে হাসিয়েছেন এবং তাঁদের গভীরভাবে ভাবতে বাধ্য করেছেন। একজন অসাধারণ শিল্পী হওয়ার সঙ্গে সঙ্গে, তিনি তাঁর কথা স্পষ্ট করে বলতে এবং নিজের মতামতে অটল থাকার জন্যও পরিচিত ছিলেন। অসুস্থতা সত্ত্বেও সেলিম কুমার কখনও তাঁর বিশেষত্ব হারাননি কখনও। আজ, সেই হাসি আমাদের থেকে বিদায় নিয়েছে।'

আরও পড়ুন: Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Bollywood Actress: ক্যানসারে...

Read Next

Swarup Biswas: গ্রেফতার...