Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar), এই খবর জানতে চান তাঁর অনুরাগীরা। একটা সময়ে, ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি, ছিলেন ভীষণ জনপ্রিয়ও। তবে পরবর্তীতে পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি।

কলকাতা: কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar), এই খবর জানতে চান তাঁর অনুরাগীরা। একটা সময়ে, ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি, ছিলেন ভীষণ জনপ্রিয়ও। তবে পরবর্তীতে পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। বিয়ে করেন, এক সন্তানের মা-ও হন। পাশাপাশি শুরু করেন ভ্লগিং। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ প্রকট। নিজের জীবনের যাবতীয় ওঠাপড়া সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন অভিনেত্রী। কখনও দীপিকা নিজেই, কখনও বা তাঁর স্বামী। সবসময় অবশ্য ভ্লগিং করার মতো পরিস্থিতিতে থাকেন না দীপিকা, অসুস্থ থাকেন তিনি। সেই সময়ে, ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন দীপিকার স্বাস্থ্যের আপডেট।  আর সদ্যই ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার ইমিউনোথেরাপি শুরু হয়েছে।

কেমন আছেন দীপিকা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভ্লগ আবডেট করে ইব্রাহিম বলেন, ' যেমনটা আমি বলেছিলাম, দীপিকার ইমিউনো চিকিৎসা শুরু হয়েছে। ইতিমধ্যেই সেটা শুরু হয়ে গিয়েছে এবং এখনও বাকি রয়েছে। আমি এখন হাসপাতাল থেকে এখানে এসেছি, এবং এটি ৩-৪ ঘণ্টা চলবে। ততক্ষণ আমরা এখানে থাকব। তারপর আমি আবার সেখানে যাব।' ইব্রাহিম আরও বলেন, 'বাবা এখন আগের চেয়ে ভাল আছেন। উনি প্রতিদিন একটু করে, সুস্থ হচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুস্থ হতে অনেকটা সময় লাগে। খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাবা। ওঁর অবস্থা এখন স্থিতিশীল।'

শোয়েব জানিয়েছেন যে, তাঁদের বাবা কথা বলতে শুরু করেছেন এবং প্রায় ১০ দিন পরে তাঁর গলা শোনা গিয়েছে প্রথম। তাঁর স্পিচ থেরাপিও চলছে। অভিনেতা বলেছেন, 'গত দুই-তিন দিন ধরে মনে হচ্ছে যে পরিস্থিতি ঠিক হচ্ছে এবং ভাল লাগছে। ডাক্তারদের মতে, সোমবারের মধ্যে বাবাকে আইসিইউ থেকে স্থানান্তরিত করা যেতে পারে। তবে আপাতত বাবা হাসপাতালেই থাকবেন।' 

জীবনে বড় বদল দীপিকার

দীপিকা তাঁর সাম্প্রতিক ভ্লগে জানিয়েছিলেন, সুস্থ থাকতে তাঁকে নাকি বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে সুস্থ থাকার জন্য। তাঁর রোজকার রুটিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই কারণেই তিনি নিয়মিত ভ্লগ শ্যুট করতে পারছেন না। অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে এখন নিয়মিত হাঁটাহাটি করতে হয়। তবে শরীরে বেশি চাপ তিনি নিতে পারেন না। শরীরচর্চা করতে পারেন না। তবে হাঁটাহাঁটি করে তাঁকে শরীর সচল রাখতে হয়। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সকালে উঠে প্রথমে হাঁটাহাটি করেন। তারপরে কিছুটা বিশ্রাম নেন তিনি। এরপরে স্নান, খাওয়া করেন। তবে শুধু হাঁটাহাঁটি নয়.. দীপিকাকে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ম ও করে হয়। তবে রাতের খাবারটা বিকেলের মধ্যেই খেয়ে নেন দীপিকা। এরপরে তিনি আর কিছু খান না। সন্ধের পরে তাঁর আর খাওয়া চলে না। তাঁকে উপোস করে থাকতে হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই নতুন জীবনযাত্রায় ধীরে ধীরে অভ্যস্থ হয়ে পড়ছেন তিনি। জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Aparajita Auddy: অরূপ...

Read Next

Actor Death: চিকিৎসা করেও...