We currently don't have news in this language. Please choose another language.
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
সুকান্ত মুখোপাধ্য়ায়, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্য, কলকাতা: এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। স্বামী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের দিনেই, তাঁর বাড়িতে পৌঁছে যান বাগুইআটি থানার মহিলা পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ-সহ একাধিক বিষয়ে জানতে চাওয়া হয় অদিতি মুন্সির কাছে। পুলিশ সূত্রে খবর, কোনওটারই সদুত্তর দিতে পারেননি তিনি।
স্ক্যানারে অদিতি, কী কী প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক?
জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী। স্ক্য়ানারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্ত্রী। তোলাবাজি, প্রতারণা, হুমকি-সহ একাধিক অভিযোগে বুধবার রাতেই পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য়ে পুলিশের STF। আর স্বামীর গ্রেফতারির দিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তাঁর কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইআটি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয়, দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয়ে কি কিছুই জানতেন না তিনি? বাড়ি ছেড়ে স্বামী কোথায় গা ঢাকা দিয়েছিলেন, তা কি তাঁর অজানা ছিল?
কোন পথে তদন্ত?
পুলিশ সূত্রে দাবি, তাঁরা বুঝতে চাইছেন, স্বামীর দুর্নীতি-চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও? তাঁকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতির সাম্রাজ্য় তৈরি করেছিলেন? প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য় দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী, এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল-জবাব পর্বে রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় ১ কোটি টাকা। আর গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের! এটা কীভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেফতারির পর, পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য