Vidyasagar Setu Closed: রবিবার যান চলাচলে বড় বদল বিভিন্ন রাস্তায়, বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন রুটে যাতায়াত?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সপ্তাহান্তে ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu (Second Hooghly Bridge)। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের তরফ থেকে জানানো হয়েছে, সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

কলকাতা: সপ্তাহান্তে ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu (Second Hooghly Bridge)। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের তরফ থেকে জানানো হয়েছে, সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। অর্থাৎ মোট ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। জানানো হয়েছে, 'সেতুর স্টে কেবল' এবং 'হোল্ডিং ডাউন কেবল'-এর বদল এবং মেরামতির কারণে বন্ধ থাকবে এই সেতু। এই কাজ চলাকালীন, ব্রিজের ওপর কোনও গাড়ির চাপ রাখা যাবে না। এমনকি বন্ধ থাকবে, ব্রিজের ওপরে সাধারণ মানুষের পায়ে হাঁটা পথও। 

বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে করবে গাড়ি যাতায়াত?

জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে, কলকাতার বিভিন্ন দিক থেকে হাওড়াগামী ও হাওড়ার দিক থেকে আসা সমস্ত গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে যানজট এড়াতে। পুলিশের ট্রাফিক কন্ট্রোল আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে, যাবতীয় বিকল্প রুটের কথা জানিয়েছে। সেখানেই জানানো হয়েছে, কে পি রোড দিয়ে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুতে সাধারণত ওঠে, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি জানানো হয়েছে, খিদিরপুর দিক থেকে আসা যে সমস্ত গাড়িগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে সাধারণত আসে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড -স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী যে গাড়িগুলি সাধারণত বিদ্যাসাগর সেতুর দিকে যায়, সেগুলিকে '১১ ফার্লং গেটট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে বলে জানানো হয়েছে। জিরুট আইল্যান্ড সাইড থেকে পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।

পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ৫ তারিখে গাড়ির চাপ কমাতে আরও একাধিক রাস্তার গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু রবিবার ছুটির দিন এবং সাধারণত এই দিনটায় যান চলাচল কম থাকে, সেই কারণেই এই দিনটাকে কাজের জন্য় বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Chingrighata Flyover: শেষ মুহূর্তে সিদ্ধান্ত-বদল, আগামীকাল থেকে বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Aditi Munshi: 'দেবরাজের...

Read Next

Malda News: আম-সিল্কের পর...