We currently don't have news in this language. Please choose another language.
Air India Plane Crash: টাকা নিতে চাপসৃষ্টি? অভিযোগ আমদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের, এয়ার ইন্ডিয়া বলল…
নয়াদিল্লি: আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে নতুন বিতর্ক। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর মেয়ে, রাধিকা রূপাণী মারাত্মক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, তদন্ত শেষ হওয়ার আগে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিতে চাপ সৃষ্টি করছে এয়ার ইন্ডিয়া। যদিও বিমান সংস্থা অভিযোগ অস্বীকার করছে। (Ahmedabad Plane Crash)
২০২৫ সালের ১২ জুন আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী AI-171 বিমান। সেই বিমানে সওয়ার ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয়। বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। এত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যে, তাঁর দেহ শনাক্ত করতে সময় লেগে যায় অনেকটাই। নয় নয় করে এক বছর কাটতে চলেছে সেই ঘটনার পর। (Air India Plane Crash)
আরও পড়ুন: PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, কেউ বেঁচে ফিরলেন না
কিন্তু ২০২৬ সালের ১২ জুনের আগে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন বিজয়ের মেয়ে রাধিকা। তাঁর দাবি, তদন্ত শেষ হওয়ার আগেই ক্ষতিপূরণ নিতে চাপ সৃষ্টি করছে এয়ার ইন্ডিয়া, যাতে ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে আদালতে না যেতে পারেন মৃতদের পরিবার-পরিজনরা। সরাসরি Tata Sons-এর প্রধান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখেছেন রাধিকা। তাঁর বক্তব্য, ‘তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, অথচ নথি যাওয়া হচ্ছে যাতে পরিবারের লোকজন চিরতরে, বর্তমানে এবং ভবিষ্যতে সম্ভাব্য সবরকম দাবিদাওয়া থেকে সরে আসেন, সম্পূর্ণ তথ্য সামনে আসার আগেই। ক্ষতিপূরণের চেয়েও বেশি পাওনা আমাদের। আমদের প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা স্বচ্ছতা চাই, বিষয়টির নিষ্পত্তি চাই’।
আরও পড়ুন: তৃণমূলে বিদ্রোহী দেব, সায়নী ঘোষও, ১৯ জন মিলে চিঠি লোকসভার স্পিকারকে, তালিকায় আর কে কে?
ওই চিঠির উত্তরে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কোনও রকম সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না, কারও উপর চাপ সৃষ্টি করা হচ্ছে না নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ নেওয়ার জন্য। বিমান সংস্থার বক্তব্য, ‘একটি বিষয় স্পষ্ট ভাবে বলতে চাই: নির্দিষ্ট সময়সীমার মধ্যে অফার নেওয়ার জন্য কোনও রকমের চাপ বা সময়সীমা আরোপ করা হয়নি।চূড়ন্ত ক্ষতিপূরণ গ্রহণের জন্যও সময়সীমা নির্ধারণ করা হয়নি কোনও রকম। তদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন পরিবার-পরিজনরা। ইতিমধ্যেই কেউ কেউ সেই রাস্তা বেছে নিয়েছেন। এটাও বলা দরকার যে AAIB স্বাধীন ভাবে তদন্ত করছে। তারা কবে রিপোর্ট প্রকাশ করবে, সেব্যাপারে অবগত নয় এয়ার ইন্ডিয়া’।
এয়ার ইন্ডিয়ার দাবি, অন্তর্বর্তী পাওনা, দাবিদাওয়া মেটানোর পর, চূড়ান্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া ২০২৫ সালের অক্টোবর মাসেই শুরু হয়ে যায়। মৃতদের পরিবার-পরিজনদের সঙ্গে যে খোলামনে কথা বলতে প্রস্তুত এয়ার ইন্ডিয়া, তাও জানিয়ে দেওয়া হয়। তাই চাপ অনুভব করার প্রশ্নই নেই। তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ