We currently don't have news in this language. Please choose another language.
PM Narenda Modi: দিল্লিতে বৈঠক শেষে নিজে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নয়াদিল্লি: রাজ্যে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। নির্বাচনী প্রাক্কালে এই ঝালমুড়ি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এরপরই। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে সেখানেই প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৪ জায়গায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার তালিকায় ঝাড়গ্রামেও সভা ছিল তাঁর। সেখানেই জনতার মাঝে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি। কথাবার্তাও বলেছেন দোকানির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ঝালমুড়ি খাওয়ার ছবিও। ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রীকে দেখে ভিড় জমায় উচ্ছ্বসিত জনতা। এরপর বিজেপির ব্রিগেডেও ঝালমুড়ি বিক্রি ও ঝালমুড়ি খাওয়ার জনপ্রিয়তা বেড়েছিল প্রবলভাবে।
View this post on Instagram
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতার কথা নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি। যেখানে প্রধানমন্ত্রী বলেন, ''পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার কর্মব্যস্ত রবিবারে ঝাড়গ্রামে সুস্বাদু ও মশলাদার ঝালমুড়ি চেখে দেখলাম।'' প্রধানমন্ত্রীর এই পোস্ট প্রকাশ্য়ে আসতেই ঝড় বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
এদিকে, আজ সন্ধে সাতটায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ হাজার ৩৯৯দিন প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি। সরকারের ১২ বছর উপলক্ষেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেদিকেই চোখ সবার।
নরেন্দ্র মোদিকে দেশব্যাপী শুভেচ্ছা জানাচ্ছেন সব বিজেপি নেতারা। পাশপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হেভিওয়েট নেতারাও পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। এই রকম একটি বিশেষ দিনে ভারতীয় জনতা পার্টি তাঁকে উদ্দেশ্য করে একটি গান প্রকাশ করেছে। বিজেপি সাংসদ অনিল বালুনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গানটি শেয়ার করেছেন। গানটিতে গত ১২ বছরে গৃহীত উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক প্রকল্প এবং ‘উন্নত ভারত’ গড়ার সংকল্পকে তুলে ধরা হয়েছে। নরেন্দ্র মোদির মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। যার জন্য দেশব্যাপী শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বিজেপি সাংসদ অনিল বালুনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গানটি শেয়ার করেছেন। গানটিতে গত ১২ বছরে গৃহীত উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক প্রকল্প এবং ‘উন্নত ভারত’ গড়ার সংকল্পকে তুলে ধরা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়