Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: অবস্থার খুব একটা উন্নতি নেই, এখনও হাসপাতালে রাজেশ শর্মা (Rajesh Sharma) দক্ষিণী তারকা প্রভাস (Prabhash)-এর সঙ্গে, রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে শ্যুটিং করছিলেন তিনি। সূত্রের খবর, প্যাক আপ হয়ে যাওয়ার পরে টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময়েই তাঁর পায়ে কোনও বিষাক্ত

কলকাতা: অবস্থার খুব একটা উন্নতি নেই, এখনও হাসপাতালে রাজেশ শর্মা (Rajesh Sharma) দক্ষিণী তারকা প্রভাস (Prabhash)-এর সঙ্গে, রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে শ্যুটিং করছিলেন তিনি। সূত্রের খবর, প্যাক আপ হয়ে যাওয়ার পরে টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময়েই তাঁর পায়ে কোনও বিষাক্ত পোকামাকড় বা মাকড়সা কামড়ে দেয়। আপাতত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁর বিপদ এখনও কাটেনি। আর সহ-অভিনেতার অসুস্থতা নিয়ে এবার উদ্বিগ প্রকাশ করেছেন, অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। অক্ষয়ের সঙ্গে, 'ভূত বাংলা' -সহ একাধিক সিনেমায় কাজ করেছেন রাজেশ। সেই প্রিয় সহ-অভিনেতাই এবার হাসপাতালের বিছানায়। গুরুতর অসুস্থ! সেই বিষয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অক্ষয় কুমার। কী লিখলেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় রাজেশের অসুস্থতা নিয়ে কী লিখলেন অক্ষয় কুমার? 

সোশ্যাল মিডিয়ায় রাজেশের সঙ্গে শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অক্ষয় কুমার। সেখানে তিনি লিখেছেন, 'আমার বন্ধু রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে চিন্তিত। অজানা বিষাক্ত পোকার কামড়ে রাজেশের যে অবস্থা হয়েছে, সেটা আমাদের সবাইকেই ভাবিয়ে তুলেছে। আশা করব, মহাদেব ওঁকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। তাড়াতাড়ি ঠিক হয়ে যা বন্ধু... একসঙ্গে বসে অনেক হাসাহাসি করতে হবে তো।' সোশ্যাল মিডিয়ায় অনেকেই অক্ষয়ের এই পোস্টে রাজেশের সুস্থতা কামনা করেছেন। একদিকে যেমন রাজেশের অসুস্থতা নিয়ে সবাই চিন্তিত, তেমন এই অসুস্থতা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। তার মধ্যে অন্যতম হল, সিনেমার সেটে এমন বিষধর একটা পোকা এল কিভাবে। আর রাজেশকে যখন পোকাটা কামড়াল, সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করা হল না কেন? তবে সবাই এখন চাইছেন যে, রাজেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

 

 

আরও পড়ুন: Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Baruipur Incident : প্রভাস...

Read Next

Kolkata Metro: মাটির ভিতর...