Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : কামদুনি থেকে পার্ক-স্ট্রিট, ধর্ষণ কিংবা ধর্ষণ-খুনের নৃশংস সব ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। বিচারের অপেক্ষায় পরিবারগুলো কাটিয়েছে বছরের পর বছর। তার মাঝে ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল গোটা বাংলা।

কলকাতা : কামদুনি থেকে পার্ক-স্ট্রিট, ধর্ষণ কিংবা ধর্ষণ-খুনের নৃশংস সব ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। বিচারের অপেক্ষায় পরিবারগুলো কাটিয়েছে বছরের পর বছর। কেউ কেউ আজও অপেক্ষারত। তার মাঝে ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল গোটা বাংলা। বারুইপুরে ক্লাস সিক্সের নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণ-খুন করল এলাকারই কিছু 'নরপিশাচ'। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ইতিমধ্যে গণধর্ষণ-খুনের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার করে পুলিশ। আর এনকাউন্টার হতেই খুব খুশি এই সব মানুষ। কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?

খুশি কারা ?

মৃত নাবালিকার বাবা জানান, ''এনকাউন্টারে আমি খুশি হয়েছি''। কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল জানান, ''এনকাউন্টার হয়েছে অত্য়ন্ত খুশি হয়েছি।'' কামদুনিকাণ্ডের আর এক প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল জানান, ''খুশি হয়েছি, অসুর বধ শুরু হয়ে গেছে।'' এই সবার ক্ষেত্রে একটা জিনিস কমন। টুম্পা-মৌসমী-বরুণ বিশ্বাসের দিদি-কামদুনির ভাই-কুলতলির মা, কারও ঘরের মেয়েকে, কারও বন্ধুকে নৃশংসভাবে নির্যাতনের পর শেষ করে দেওয়া হয়েছে। তারপর বিচারের অপেক্ষায় কেটেছে বা কাটছে মাসের পর মাস, বছরের পর বছর। বারুইপুরের গণধর্ষণ, খুনের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি।
               
কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মা জানান, আমার মেয়ের সময় তো বিচার পাইনি। বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, এনকাউন্টার করে দিয়েছে, শুনে খুব খুশি হলাম। আর শুধু হাতে গোনা এই কয়েকজনই নয়, এনকাউন্টারে যেন স্বস্তি পেয়েছেন রাজ্য়বাসীর একটা বড় অংশ! রীতিমতো উৎসব চলেছে। 

কেন? কী কারণ? 
 নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, খুন করা, বারবার নৃশংসতা! অন্ধ্রপ্রদেশ, দিল্লি থেকে উত্তরপ্রদেশ...হরিয়ানা থেকে মহারাষ্ট্র...অসম থেকে পশ্চিমবঙ্গ...দেশের নানা প্রান্ত থেকে বারবার এই ধরনের ঘটনা সামনে আসার পর, ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভ-আন্দোলন! তদন্ত শুরু হয়, তারপর বিচারপ্রক্রিয়া, কেউ শাস্তি পায়, কেউ ছাড়া পেয়ে যায়...এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই কি এখন ইনস্ট্য়ান্ট জাস্টিস চায় অনেকেই?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kolkata News: সকাল থেকে...

Read Next

Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ...