We currently don't have news in this language. Please choose another language.
Alka Yagnik : হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই
নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ সম্মান গ্রহণের অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিককে দেখে মন খারাপ সঙ্গীতপ্রেমীদের। ২ বছর শিল্পীর প্লে-ব্যাক শোনেনি কেউ। এমনকী জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো-গুলিতেও তাঁকে দেখা যায়নি। আসলে গ্ল্যামারদুনিয়া, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি,সোশ্যাল মিডিয়া, এসব কিছু থেকে যেন নিজেকে আলোকবর্ষ সরিয়ে রেখেছিলেন অলকা। কিন্তু সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদ্মভূষণ সম্মানপ্রাপ্তির দিন শিল্পীকে হুইলচেয়ারে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা
দীর্ঘদিন জনসমক্ষে না দেখা যাওয়ার পর এই উপস্থিতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছিলই। তারপর শিল্পীকে হুইল চেয়ারে দেখে আবারও তাঁর অসুস্থতা নিয়ে চর্চা শুরু হয় । কী হয়েছে অলকার ? শ্রবণশক্তির সমস্যা কি এতটাই প্রবল যে তাঁকে হুইলচেয়াপরের উপর ভরসা করতে হচ্ছে ?ভক্তমহলের যাবতীয় উৎকণ্ঠাপ্রকাশের পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন অলকা নিজেই। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অলকা ইয়াগনিক। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে তিনি জানান, গত দুই বছর ধরে তিনি ইচ্ছাকৃতভাবেই জনজীবন ও প্রচারের আলো থেকে দূরে রয়েছেন। তিনি লেখেন, "গত দু'বছর আমি জনসমক্ষে খুব কম এসেছি। আমার স্বাস্থ্য নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন আমাকে শক্তি দিয়েছে।"
বিরল শ্রবণ সমস্যায় আক্রান্ত
২০২৫ সালে অলকা ইয়াগনিক প্রথম জানান যে তিনি ভাইরাল সংক্রমণের কারণে হওয়া বিরল 'সেন্সোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস' (Sensorineural Hearing Loss)-এ আক্রান্ত হয়েছেন। তিনি জানান, একটি বিমানযাত্রার পর হঠাৎ করেই তাঁর শ্রবণশক্তি প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে যায়। চিকিৎসকরা পরে জানান, ভাইরাল আক্রমণের জেরে এই বিরল সমস্যা দেখা দিয়েছে। এই রোগের কারণে গান গাওয়া এবং স্বাভাবিকভাবে কাজ করা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, অনুষ্ঠান এবং জনসমক্ষে উপস্থিতি এড়িয়ে চলেছেন।
কেন হুইলচেয়ারে?
পদ্মভূষণ অনুষ্ঠানে অলকা ইয়াগনিককে দেখে যথেষ্ট দুর্বল মনে হয়। তিনি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানে আসেন। সেই দৃশ্য দেখে অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় শিল্পী স্পষ্ট করেছেন, তিনি এখনও স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন। যদিও তিনি তাঁর চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে আলাদা করে কোনও ব্যাখ্যা দেননি। তবে জানিয়েছেন, দীর্ঘদিনের স্বাস্থ্য-সংক্রান্ত লড়াইয়ের কারণেই জনজীবন থেকে দূরে ছিলেন, আর সেদিন তিনি খুবই ক্লান্ত ছিলেন। তিনি লেখেন, ' আমি ধীরে ধীরে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি, এবং আমি আজ এখানে আসতে চেয়েছিলাম - শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা এই যাত্রার অংশ ছিলেন। ' X পোস্টে তিনি লেখেন, ''অলকা ইয়াগনিক লিখেছেন, "আপনাদের ভালোবাসা, উদ্বেগ এবং অগণিত শুভকামনার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে তা আমি দেখেছি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভালো আছি এবং আমার আরোগ্যলাভের প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে। পদ্ম সংবর্ধনা অনুষ্ঠানে একটি দীর্ঘ ও স্মরণীয় দিন কাটানোর পর আমি কেবল ক্লান্ত ছিলাম এবং যাওয়ার সময় একটি হুইলচেয়ার চেয়েছিলাম।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়