We currently don't have news in this language. Please choose another language.
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
কলকাতা : কেউ হারিয়েছেন বাবাকে, কেউ হারিয়েছেন সন্তানকে। বুধবার দুপুরে তারাতলায় বিপর্যয় নামিয়ে এনেছে বহু মানুষের জীবনে। ঘর থেকে আজ যেন তাঁরা ঘরহারা। সরকারের কাছে আর্জি জানাচ্ছে সহায়তার। তারাতলার বিপর্যয়ে মৃত্যু হয়েছে পাপ্পু কুমার রজক নামে এক ব্যক্তি। এদিন তাঁর মেয়ে পুষ্পা রজক বলেন, "আমার বাপির উপরেই গোটা সংসারটা নির্ভর ছিল। এখন একটাই অনুরোধ সরকার যেন আমাদের একটু দেখে।" ইতিমধ্যে বৃহস্পতিবার তারাতলাকাণ্ডে নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দুর্ঘটনার বিবরণ দেওয়ার পর্বে তিনি জানিয়েছেন, নিহতদের পরিবার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা প্রদান করা হবে। আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।
আরও পড়ুন : ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ পুরোপুরি বন্ধ, জায়গা নির্দিষ্ট করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda