We currently don't have news in this language. Please choose another language.
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর সিনেমা 'নেভারমাইন্ড' (Nevermind), পরিচালনায় চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত তৈরি, তবে এবার পরিচালকের জুতোয় পা গলিয়েছেন তিনি। এই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করেছেন তিনি, অর্মত্য রায় (Amartya Ray)। তাঁর পরিচয় কেবল চৈতি পুত্র নয়, তিনি দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন পরিচালনা নিয়ে, আগ্রহ রয়েছে মিউজিকেও। ইতিমধ্যেই টলিউড এবং বলিউড ২ জায়গাতেই কাজ করে ফেলেছেন অমর্ত্য। তবে নতুন ছবি মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হল অমর্ত্যকে। ছবি প্রচার থেকে শুরু করে, একাধিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হতেই, মুখ খুললেন অমর্ত্য। মা চৈতির সঙ্গে ছবি দিয়ে, কী লিখলেন তিনি?
ট্রোলিং থেকে শুরু করে ছবির অন্তরালের গল্প.. সোজাসাপ্টা উত্তর চৈতি-পুত্র অমর্ত্যের
সোশ্যাল মিডিয়ায় অমর্ত্য লিখেছেন, 'এই পৃথিবীতে সহানুভূতি শব্দটাই বোধহয় হারিয়ে যেতে বসেছে। কারণ, এতে তো ভিউ পাওয়া যায় না। ঘৃণা মাপকাঠিতে এটা বিক্রিও হয় না। তার পরেও আমি বিশ্বাস করি, এই অনুভূতি মানুষের মধ্যে এখনও বেঁচে রয়েছে। হ্যালো.. আমি অমর্ত্য। একজন অভিনেতা, একজন পরিচালক হিসেবে এবং একজন গানের মানুষ হিসেবে রুপোলি পর্দাতেই আমার কাজ। আর হ্যাঁ, আমি চৈতি ঘোষালের পুত্র ও। আমার নতুন সিনেমা, 'নেভারমাইন্ড' গোটা পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। কিছুদিন ধরেই আমি ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, রূপম ইসলাম, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, শুভ্রজিৎ দত্ত এবং শুচিস্মিতা দাশগুপ্তের সঙ্গে আমি এই ছবিটির প্রচার করছি।'
অর্মত্য আরও লিখেছেন, 'আমি বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ আমার ওপর ক্ষুদ্ধ কারণ, আমি এই ছবিটায় অভিনয় করেছি, প্রচারও করেছি। আর হ্যাঁ, আমি সেই পোশাকই পরেছি, যা আমায় খুশি করে। আপনাদের রাগ হতেই পারে কিন্তু আমি সিনেমা এবং জীবনদর্শন, সব নিয়েই আমি এমনই শিক্ষা পেয়েছি। অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়তো মহিলাদের ছোট করে বা অপমানজনক কথা বলেই ভাল ভিউ পান, হয়তো এতে পয়সাও বেশি। বিশ্বাস করুন, 'নেভারমাইন্ড'-এর প্রচারের জন্য আমি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া এবং এই সমস্ত মন্তব্য থেকে দূরেই ছিলাম। আপনাদের কারণ হয়তো জানা নেই, 'নেভারমাইন্ড'-কে দর্শকদের সামনে নিয়ে আসার জন্য কত নির্ঘুম রাত কাটিয়েছি আমরা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, মনের জোর এসব কিছুই আপনারা জানবেন না।'
অমর্ত্য তাঁর পোস্টে যেমন প্রতিবাদ করেছেন তাঁর নিজের পোশাক নিয়ে ট্রোলিংয়ের। তেমনই দাঁড়িয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্তের পাশেও। সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে ঋতুপর্ণাকে যে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল, তারও দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছেন অমর্ত্য। তবে তিনি জানিয়েছেন, এই সিনেমা তাঁর, ঋতুপর্ণার বা চৈতির নয়, এই সিনেমা দর্শকদের জন্য। দর্শকদের কথা মনে করেই। এই ছবিতে উঠে এসেছে কলকাতার কথা, এক জীবনবোধের কথা। পাশাপাশি অমর্ত্য জানিয়েছেন, যাঁরা এই ছবি দেখে তাঁকে মতামত জানিয়েছেন, প্রত্যেক মতামত গুরুত্ব দিয়েই দেখবেন তিনি।
আরও পড়ুন: Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য