We currently don't have news in this language. Please choose another language.
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বেশ কিছু বড় পরিবর্তনের কথা ভাবছে । ক্রিকেটের তিনটি ফরম্যাটের ভবিষ্যৎ মাথায় রেখে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে । শোনা যাচ্ছে যে, ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে জয় শাহের সভাপতিত্বে আইসিসি-র বার্ষিক সাধারণ সভা (AGM) স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত হতে পারে, যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর মতো আরেকটি লিগ চালু করার বিষয়েও আলোচনা হতে পারে । নতুন লিগ নিয়ে কী পরিকল্পনা আইসিসির?
দ্য গার্ডিয়ান-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে খেলা টি-২০ ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ (World Club Championship) চালু করা হতে পারে । এটি অনেকটা সেই লিগের মতোই হবে, যেমন ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে চ্যাম্পিয়ন্স টি-২০ লিগ খেলা হতো, যেখানে বিভিন্ন দেশের টি-২০ ফ্র্যাঞ্চাইজিগুলি অংশ নিত ।
চ্যাম্পিয়ন্স লিগ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI), ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড একসঙ্গে আয়োজন করত । লিগটি খুব বেশি সফল হতে পারেনি, যার ফলে ৬ মরশুমের পর এটি বন্ধ হয়ে যায় ।
এখন এই ধরনের একটি লিগ আবার শুরু করার পরিকল্পনা করা হচ্ছে । আপাতত এই সমস্ত পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে । এই সব বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি । এটা নিশ্চিত যে বৈঠকে ক্রিকেটের ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন । এর থেকে এই সম্ভাবনা অবশ্যই অনুমান করা যেতে পারে যে, সকলের সম্মতি নিয়ে এই ধরনের একটি লিগকে বাস্তবায়িত করা যেতে পারে ।
সমস্ত ফরম্যাটের জন্য নির্দিষ্ট সময়সীমা
বৈঠকে এই বিষয়েও আলোচনা হতে পারে যে, তিনটি ফরম্যাটের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে । যেমন, ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়ান ডে ক্রিকেট শুধুমাত্র ১৮ মাস পর্যন্ত খেলা হবে । বাকি সময়সীমা টেস্ট এবং টি-২০ ক্রিকেটের জন্য সংরক্ষিত থাকবে । এছাড়াও, ওয়ান ডে ফরম্যাটকে ছোট করার বিষয়েও আলোচনা হতে পারে, যাতে ফরম্যাটটিকে সময়ের সঙ্গে আরও বেশি উপযোগী করে তোলা যায় । আপাতত, সমস্ত বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ।
আরও পড়ুন: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার