Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আগামিকাল ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত আগামিকাল অর্থাৎ ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান । আর সেই উপলক্ষ্যেই এবার রাজ্যে আসছেন অমিত

কলকাতা: আগামিকাল ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । আগামিকাল অর্থাৎ ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান । আর সেই উপলক্ষ্যেই এবার রাজ্যে আসছেন অমিত শাহ । কলকাতায় এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ।

আরও পড়ুন: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

আগামিকাল প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর । তারপর ভবানীপুর থেকে তাঁর যাওয়ার কথা ইকো পার্কে । সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির প্রতিষ্ঠার কাজের সূচনা করবেন তিনি । তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর আসার কথা মিলন মেলা প্রাঙ্গণে ।

মিলন মেলা প্রাঙ্গণে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর । তারপর সেখান থেকেই আগামিকালই ফিরে যাবেন দিল্লিতে ।

আরও পড়ুন: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Debraj Chakraborty:...

Read Next

Gulshan Colony: মিনি ফিরোজ,...