We currently don't have news in this language. Please choose another language.
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ। অস্ত্র আইনে ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে থেকে। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে ফের গ্রেফতার হয়েছে এই মিনি ফিরোজ। পাকড়াও মিনি ফিরোজের সঙ্গী মহম্মদ সাজির-ও। তপসিয়া থানা এলাকায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছিল গত ২৩ জুন। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে মিনি ফিরোজকে।
অন্যদিকে জানা গিয়েছে, মিনি ফিরোজের বিরুদ্ধে আরও ৩৭টি মামলা রয়েছে। ১১ সেপ্টেম্বর, ২০২৫ - গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দেখিয়েছিল মিনি ফিরোজ ও তার দলবল। এই ঘটনায় ২৭ সেপ্টেম্বর দিল্লি থেকে গ্রেফতার হয় মিনি ফিরোজ। নিউ দিল্লির আজমেরি গেট থেকে গ্রেফতার হয় মিনি ফিরোজ। পরে মিনি ফিরোজের জামিন হয়ে যায়।
গত ১১ সেপ্টেম্বর গুলশন কলোনিতে তাণ্ডব, গুলশন কলোনির তিন জায়গায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব দুষ্কৃতীদের। সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত আনন্দপুরের গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে বন্দুক-চপার নিয়ে দাপাদাপি মিনি ফিরোজ, সাজিদ, মুস্তাফাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লাগাতার হুমকি, হুঁশিয়ারির পর নিউ দিল্লির আজমেরি গেট থেকে গ্রেফতার হয় ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ। গুলশন কলোনিতে তাণ্ডব চালানোর পর বেশ কয়েকদিন পলাতক ছিল মিনি ফিরোজ। অথচ সেইসময় সোশাল মিডিয়ায় সক্রিয় ছিল গুলশন কলোনির দুষ্কৃতী তাণ্ডবের মাস্টারমাইন্ড। কখনও রিল, কখনও বা ভিডিও পোস্ট করে চলেছিল আক্রমণ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী