We currently don't have news in this language. Please choose another language.
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কলকাতা: শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন অমিত শাহ বলেন,’ বাংলার সুপুত্র , ভারতের শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, ওনারই রাজ্যে, মূর্তি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গকে আরও একবার, গোটা ভারতের প্রেরণাকেন্দ্র তৈরির কাজ শুরু করেছেন , আমার বন্ধু শুভেন্দু অধিকারীজি (মুখ্যমন্ত্রী)...শমীক ভট্টাচার্যজি।’
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নিজের জীবনের বলিদান, কাশ্মীরকে, ভারতের সঙ্গে জুড়ে থাকার জন্য দিয়েছিলেন। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে, ১২৫ ফুট উচু মূর্তির আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আজ শুধু শ্যামাপ্রসাদের মূর্তির ভূমি পুজো নয়, সোনার বাংলা গঠনের সংকল্পের সূচনার দিন। শ্যামাপ্রসাদের মূর্তি ছাড়াও গবেষণা কেন্দ্র গড়ে উঠবে। তাঁর বপণ করা বীজ আজ বৃক্ষে পরিণত হয়েছে। তাঁর দল আজ বাংলায় সরকার গঠন করেছে। আমরা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছি। উন্নয়ন ও ঐতিহ্যকে একসূত্রে গাঁথতে চেয়েছিলেন তিনি, শ্যামাপ্রসাদের সেই স্বপ্নপূরণের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদি। কংগ্রেস শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যুর তদন্ত করেনি। প্রধানমন্ত্রী কাশ্মীরকে ৩৭০ ধারা থেকে মুক্ত করেছেন। বিজেপি CAA এনে নাগরিকত্ব দিয়েছে। কোনও অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশ নয়। অনুপ্রবেশকারী রুখতে কড়া কেন্দ্রীয় সরকার।’
তিনি এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসাও করে বলেন, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা লাগু হয়ে গিয়েছে। আয়ুষ্মাণ ভারত প্রকল্পও পশ্চিমবঙ্গে চালু হয়ে গিয়েছে। বাংলা-পাকিস্তানের হিন্দুদের জন্য ভাবেনি নেহেরু ও লিয়াকতরা। বাংলায় নারী সুরক্ষা, অপরাধ দমনে চালু গুন্ডাদমন বিল। বাংলার মানুষ এতদিন অত্যাচারিত হতে হতে পরিবর্তন এনেছেন। মহিলাদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আমরা বলেছিলাম গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করবো। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস গুন্ডাদমন বিল। এত কম সময়ে এত কাজ করে দৃষ্টান্ত তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারই বাংলাকে সোনার বাংলা উপহার দেবে'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার