We currently don't have news in this language. Please choose another language.
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
নটিংহ্যাম: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হ্যারি ব্রুকরা। ম্য়াচে ভারতীয় বোলিং বিভাগের দৈন্যদশা ফুটে উঠেছিল। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) নিয়ে। নিজের ৪ ওভারের স্পেলে ৬০ রান খরচ করলেও কোনও উইকেট তুলতে পারেননি তরুণ লেগস্পিনার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে তাই বিষ্ণোইকে বাদ দেওয়ার ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে রিজার্ভে রেখেই প্রথম একাদশ সাজাতে পারে ভারতীয় দল। আগামীকাল ৮ জুলাই সিরিজের তৃতীয় ম্যাচ।
একই ওভারে তিনটি নো বলের খেসারত হিসেবে ২৯ রান খরচ করতে হয়েছিল রবি বিষ্ণোইকে। যার জন্য ম্য়াচেও পিছিয়ে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ক্রিজে সেট হয়ে ইংল্যান্ডকে জয় এনে দেন জেকব বেথেল। আগের ম্য়াচে বরুণ চক্রবর্তীর সঙ্গে রবি বিষ্ণোইকে খেলানো হয়েছিল। তবে শ্রেয়স আইয়ার ও গৌতম গম্ভীর হয়ত একাদশে বদল আনার পথেই এগোবেন ট্রেন্টব্রিজে। একজন অতিরিক্ত পেসার খেলানো হতে পারে। সেক্ষেত্রে প্রিন্স যাদবকে দেখা যেতে পারে নটিংহ্যামে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়