We currently don't have news in this language. Please choose another language.
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে সোমবার কলকাতায় এসেছিলেন অমিত শাহ (Amir Shah)। কর্মসূচী এবং ব্যস্ততার মাঝেই হঠাৎ তিনি পৌঁছে যান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বালিগঞ্জের 'উৎসব' বাড়িতে। সব মিলিয়ে মিনিট ১৫ প্রসেনজিতের বাড়িতে ছিলেন অমিত শাহ। অমিত শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও। দিন শেষে, সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ। কী লিখলেন তিনি?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের
সোশ্যাল মিডিয়ায় আজ অমিত শাহ যে ছবি শেয়ার করেন, সেখানে দেখা যায় সাদা পোশাক পরে রয়েছেন অমিত শাহ। সাদা পোশাক পরে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও। অমিত শাহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন কিছু বই। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করে অমিত শাহ লেখেন, 'বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। 'বিশেষ জনসংযোগ অভিযান'-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।' অমিত শাহের পোস্ট করা ছবিতে দেখা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও।
বিজেপির তরফে জানানো হয়েছে, পদ্মশ্রী সম্মান নিতে যাওয়ার সময়েই অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই সময়েই, কলকাতা এলে শাহকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরে সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় এসে, কর্মসূচির মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। সব মিলিয়ে মিনিট ১৫ ছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।
কী কথা হল অমিত শাহ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? জানালেন লকেট চট্টোপাধ্যায়
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিত, লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির অন্যান্য নেতানেত্রীরা। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবারই ভীষণ প্রিয়। সদ্য তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। সিনেমা এবং বই নিয়ে কথা হয়েছে। তবে বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কোনও কথা হয়নি।
আরও পড়ুন: Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য