India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটের (ICC) সম্প্রচারের সময় প্রাপ্তবয়স্ক শ্রেণির কোনও বিজ্ঞাপন যাতে না দেখানো হয়, তা নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হল আইসিসিকে। চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (Chamber Of Trade And Industry) আইসিসি চেয়ারম্যান জয় শাহকে চিঠি লিখেছে এই মর্মে। CTI-র চেয়ারম্য়ান ব্রিজেশ গোয়েল চিঠিতে উল্লেখ করেছেন যে কোনও ক্রিকেট ম্য়াচ যখন সম্প্রচার করা হয়, তখন যাতে নিরোধ, ডেটিং অ্য়াপ ও অন্য়ান্য প্রাপ্তবয়স্ক শ্রেণির কোনও বিজ্ঞাপন না দেখানো হয়।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটের (ICC) সম্প্রচারের সময় প্রাপ্তবয়স্ক শ্রেণির কোনও বিজ্ঞাপন যাতে না দেখানো হয়, তা নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হল আইসিসিকে। চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (Chamber Of Trade And Industry) আইসিসি চেয়ারম্যান জয় শাহকে চিঠি লিখেছে এই মর্মে। CTI-র চেয়ারম্য়ান ব্রিজেশ গোয়েল চিঠিতে উল্লেখ করেছেন যে কোনও ক্রিকেট ম্য়াচ যখন সম্প্রচার করা হয়, তখন যাতে নিরোধ, ডেটিং অ্য়াপ ও অন্য়ান্য প্রাপ্তবয়স্ক শ্রেণির কোনও বিজ্ঞাপন না দেখানো হয়। তাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এই মর্মে চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ৪ জুলাই ম্যাঞ্চেস্টারে আয়োজিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচের কথাটি। সংগঠনের দাবি, ম্যাচের ওভারগুলোর বিরতিতে কন্ডোম বিজ্ঞাপন সম্প্রচার করা হয়েছিল, যখন কোটি কোটি মানুষ পরিবারের সঙ্গে বসে সরাসরি ম্যাচ দেখছিলেন। CTI-এর দাবি অনুযায়ী দেশে প্রায় ৪৪ কোটি মানুষ ক্রিকেট দেখেন, যাদের মধ্যে ১৬ বছরের কম বয়সি ছেলে-মেয়েরাও রয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের বিজ্ঞাপন পরিবারের সঙ্গে ম্যাচ দেখা দর্শকদের, বিশেষ করে শিশু ও তাদের অভিভাবকদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই চিঠিতে আইসিসির কাছে বার্তা পাঠানো হয়েছে যে যাতে এই ধরণের বিজ্ঞাপনগুলো আর না দেখানো হয় ম্য়াচের সম্প্রচারের সময়।


ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারতীয় দল। প্রথম ম্য়াচে শ্রেয়স আইয়ার বাহিনী শুরুতে ব্যাটিং করলেও পরে বৃষ্টির জন্য খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু দ্বিতীয় ম্য়াচে ১৯১ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু ভারতীয় বোলিং বিভাগের, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টের খারাপ পারফরম্য়ান্সের জন্য ভারত ম্যাচ হেরে যায়। ইংল্যান্ড ৫ উইকেটে ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে যায়।

CTI আইসিসির কাছে দাবি করেছে যে ম্যাচের সময় সন্ধে ৭ থেকে রাত ১১টা পর্যন্ত সময়ে যাতে কোনওরকম কন্ডোম, ডেটিং অ্য়াপ ও অন্যান্য প্রাপ্তবয়স্ক শ্রেণির বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়। এর পাশাপাশি, বিসিসিআই ও আইসিসির সব সদস্য বোর্ডের কাছে সম্প্রচার অংশীদারদের সঙ্গে হওয়া চুক্তিতে 'ফ্যামিলি ভিউয়িং কোড' বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

GKSS Poll: নাবালিকা...

Read Next

Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ...