Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য কারা বা কারা যোগ্য নন, তা নিয়ে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ অন্য অনেক মন্ত্রী। এমনকী কাদের নাম বাদ গেছে বা কাদের রাখা হয়েছে, সেকথাও জানানো হয়েছে। এদিন বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য কারা বা কারা যোগ্য নন, তা নিয়ে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ অন্য অনেক মন্ত্রী। এমনকী কাদের নাম বাদ গেছে বা কাদের রাখা হয়েছে, সেকথাও জানানো হয়েছে। এদিন বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বললেন, "লক্ষ্মীর ভাণ্ডারে যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গিয়েছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম ২৭ লক্ষ এমন মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এখানে কীভাবে মৃত ব্যক্তির নাম আছে ? এখানে থাকে না এমন লোকের নাম আছে । তিন জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, তিন জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ, সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Annapurna Yojana : হাতছাড়া...

Read Next

Tarunjyoti on Debraj Arrested: 'একটা...