We currently don't have news in this language. Please choose another language.
Annapurna Yojana : হাতছাড়া ৩০০০ ? নতুন করে অন্নপূর্ণার ফর্ম আর পূরণ হবে না ? জানিয়ে দিলেন মন্ত্রী
কলকাতা : কথা রাখেলন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল ভোটে জিতলেই বাংলার মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। এবার এই প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি সরকার। ১ জুলাই যোগ্য সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। তবে অনেকের মনে এখন প্রশ্ন, যারা পেলেন না, বা যারা ফর্ম পূরণ করতে পারেননি, তাঁরা কী আর ফর্ম ফিল-আপ করতে পারবেন না? নতুন করে আর কোনও ফর্ম পূরণ এখন হবে না? এই কৌতূহলের সব উত্তর দিলেন রাজ্যের শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের কৌতহল যেন শেষ হওয়ার নয়। বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণ করার সাথে সাথে কিছু মানুষ চিন্তায় পড়েছেন। অর্থাৎ, যারা এখনও ফর্ম পূরণ করতে পারেননি, যাদের ফর্ম বাতিল হয়েছে। অনেকেই ভাবছেন আর হয়ত পাবেন না এই ভাতা। হাতছাড়া হয়ে গেল ৩০০০ টাকা। তাই, এই প্রকল্প নিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানান, 'বুধাবার ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল। এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। তবে স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না।'' ''সরকারের লক্ষ্য হল যাতে কোনো যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং যারা এখনও করেননি তাঁরা করে নিন।''
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান