We currently don't have news in this language. Please choose another language.
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
সনৎ ঝা, দার্জিলিং: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! ফাঁসিদেওয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার। অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা দেখে হতবাক হয়ে গেলেন তিনি। কীভাবে এত টাকা এল অ্যাকাউন্টে? প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। (Annapurna Yojana)
ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহেরউন্নিসা। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে শুনে গ্রামেরই বেসরকারি ব্যাঙ্কের শাখায় ছুটেছিলেন। সংসারের প্রয়োজনে ২০০০ টাকা তুলতে গিয়েছিলেন তিনি। সেখানে ব্যাঙ্কের এক কর্মীরে ব্যালেন্স দেখে জানাতে বলেন তিনি। আর তাতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় মেহেরউন্নিসা এবং ব্যাঙ্কের কর্মীদেরও। কারণ মেহরউন্নিসার অ্যাকাউন্টে ব্যালান্স দেখাচ্ছিল ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা। (Annapurna Yojana Money)
মহিলার অ্যাকাউন্টে অত টাকা দেখে হতভম্ব হয়ে যান ব্য়াঙ্কের কর্মীও। মহিলাকে বিষয়টি জানান কিনি। কী ভাবে রাতারাতি অত টাকা এল, তা বুঝে উঠতে পারেননি কেউি। ওই খবর ছড়াতে সময় লাগেনি। খবর পেয়ে ছুটেও আসেন অনেকে। অত টাকা নিয়ে কী করা উচিত, তা নিয়ে নানাজন নানা পরামর্শ দেন মেহেরউন্নিসাকে। তবে বিষয়টি যে পুলিশকে জানানো উচিত, সেব্যাপারে একমত ছিলেন সকলে।
সেই মতো প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লেখেন মেহেরউন্নিসা। ওই টাকা যে তাঁর নয়, কোথা থেকে ঢুকেছে, তাও জানেন না, পরিষ্কার জানান তিনি। স্থানীয় থানাতেও চিঠি জমা দেন মেহেরউন্নিসা। ভুলবশতই মেহেরউন্নিসার অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা দেখাচ্ছে বলে মনে করছেন অনেকেই। তবে ব্যাঙ্কের তরফে বা প্রশাসনের তরফে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। এখনও পর্যন্ত মেহেরউন্নিসার অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকাই দেখাচ্ছে। তবে অ্যাকাউন্টটি আপাতত 'ইনঅপারেটিভ' রয়েছে। অর্থাৎ টাকা থাকলেও, সিজ়ড রয়েছে মেহেরুন্নিসার অ্যাকাউন্টের টাকা।
তবে শুধুমাত্র ফাঁসিদেওয়াই নয়, আলিপুরদুয়ারের ফালাকাটা থেকেও এমন ঘটনা সামনে এসেছে। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কি না দেখতে গিয়ে হতবাক হয়ে যান এক মহিলা। অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা দেখা যায় সেখানেও। অথচ তিনি নিজে অ্য়াকাউন্টে কয়েকশো টাকাই ফেলে রেখেছিলেন। সেই ঘটনা সামনে আসতেও শোরগোল পড়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, প্রযুক্তিগত ত্রুটির জন্যই ওই বিপুল পরিমাণ টাকা দেখা যায় ওই মহিলা অ্যাকাউন্টে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ