Anubrata Monda : 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' দল ছাড়ছেন ? এ কী বললেন অনুব্রত?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : ২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তাসের দেশের মত ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই পরিণতির পেছনে বহু নেতা, বিধায়ক ও সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাককে দায়ী করেছেন।

কলকাতা : ২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তাসের দেশের মত ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই পরিণতির পেছনে বহু নেতা, বিধায়ক ও সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাককে দায়ী করেছেন। বৃহস্পতিবার এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণের সুরে সুর অনুব্রত মণ্ডলেরও। দলের এই হাল নিয়ে মুখ খুললেন তিনি। 

অনুব্রত মণ্ডল জানান, 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' 'দলের বারোটা বাজিয়ে দিয়েছেI-PAC।' নাম না করে অভিষেককে নিশানা করেন অনুব্রত। বলেন, '২০০৯ সালে যখন আমরা প্রথম লোকসভা ভোটে জিতি তখন কী আমাদের কাছে I-PAC ছিল? ২০১১, ২০১৪, ২০১৯-এ -PAC ছিল?' 'দুনিয়ার সব জায়গা থেকে টাকা তুলেছে I-PAC, দলের ভাবমূর্তি নষ্ট করেছে I-PAC।' 'আমি তো অভিষেককে দেখে রাজনীতি করি না।' 'দল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উঠে এসেছেন।' 'কে এনেছে I-PAC-কে জানি না, দলের বারোটা বাজিয়ে দিয়েছে।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Suvendu Adhikari :...

Read Next

Kane Williamson:...