We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari : 'সামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙার মতো ঘটনা যেন আর না ঘটে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মালদা : 'আর যেন সামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙার মতো ঘটনা না ঘটে।' অশান্তি বন্ধে মালদায় প্রশাসনিক বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিএসএফের আউটপোস্টে তিনি যাবেন। এদিন বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশকিছু সামাজিক প্রকল্পে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। সে ব্যাপারে স্থানীয় বিধায়কদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া শুভেন্দু অধিকারী বলেছেন, ৫০ লক্ষ অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana Scheme) টাকা ঢুকতে শুরু করেছে। বার্ধক্য এবং বিধবা ভাতাও ঢুকবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার