We currently don't have news in this language. Please choose another language.
Anubrata Mondal: "মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মধুর সম্পর্ক ছিল", আর কী বললেন অনুব্রত মণ্ডল? | TMC
Anubrata Mondal News: ববি-চন্দ্রিমা-অরূপের পর 'কালীঘাট তৃণমূল'-এ আরও বড় ভাঙন। মমতার হাত ছেড়ে অনুব্রত মণ্ডলও 'ঋতব্রত তৃণমূল'-এ। বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতেই তুলে দিল 'ঋতব্রত-তৃণমূল'। বীরভূমে 'ঋতব্রত তৃণমূল'-এর জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা ঋতব্রতর। 'আগেও আমি জেলা সভাপতি ছিলাম, কেন সরিয়েছিল জানি না'। 'আমার সঙ্গে মমতার মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল জানি না'। 'আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনও ভাল'। আইপ্যাক দলটাকে শেষ করেছে, আক্রমণে অনুব্রত। এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল বললেন, "আমি তো আগেও ছিলাম। বরাবরই ছিলাম, কেন সরাল বলতে পারব না।"
এদিকে, জাতীয়, রাজ্য কমিটির পর এবার 'ঋতব্রত তৃণমূল'-এর জেলা কমিটি। জেলা কমিটি ঠিক করতে আজই বৈঠকে বসে 'ঋতব্রত-তৃণমূল'। 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ শান্তনু সেন, অপূর্ব সরকার। 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ। শিলিগুড়ির তৃণমূল নেতা রঞ্জন রায়ও নাম লেখালেন বিদ্রোহী শিবিরে। এটাও তৃণমূল, অনুপ্রেরণা পেয়েছি মমতার থেকেই: বিপ্লব মিত্র।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda