Suvendu Adhikari | ''দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব'', বারুইপুরকাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE | বারুইপুরে  নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। নাবালিকার পরিবারের সঙ্গেই নয়, এদিন বারুইপুরে গণপিটুনিতে মৃত

ABP Ananda LIVE | বারুইপুরে  নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কথা বললেন নিহত ছাত্রীর মায়ের সঙ্গে। শুধু নিহত নাবালিকার পরিবারের সঙ্গেই নয়, এদিন বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। পরিবারের হাতে তুলে দেন অর্থসাহায্য।

 

'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ইঙ্গিত মিলেছিল গতকালই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। একশো শতাংশ ভালভাবে কাজ করব, বললেন অনুব্রত মণ্ডল। যদিও শরীর খারাপ থাকায় এদিন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে 'কালীঘাট-তৃণমূল'। 

ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য - ভোটে ভরাডুবির পর থেকে একে একে সকলেই 'কালীঘাট-তৃণমূল'-এর সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ এবার প্রিয় দিদির হাত ছাড়লেন তাঁর স্নেহের কেষ্ট-ও। জাতীয় কর্মসমিতি, রাজ্য কমিটির পর শনিবার তপসিয়ার বোট ক্লাবে জেলা কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল 'ঋতব্রত-তৃণমূল' শিবির। সেই বৈঠকেই বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চূড়ান্ত হয়। শারীরিক অসুস্থতার কারণে এদিনের বৈঠকে যোগ দিতে না পারলেও, 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের সিদ্ধান্তে তিনি যে খুশি তা খোলাখুলি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News: গ্রেফতারির...

Read Next

Anubrata Mondal: "মমতা...