Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) 'ভাইফোঁটা'-র ছবি। যাঁরা বিনোদন দুনিয়ার খবর রাখেন, তাঁরা জানেন যে, প্রত্যেক বছর 'ভাইফোঁটা'-র অনুষ্ঠানের আয়োজন করতেন, অরূপ বিশ্বাস। আর সেখানে হাজির থাকতেন, টলিউডের বহু প্রথম সারির অভিনেত্রীরা।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) 'ভাইফোঁটা'-র ছবি। যাঁরা বিনোদন দুনিয়ার খবর রাখেন, তাঁরা জানেন যে, প্রত্যেক বছর 'ভাইফোঁটা'-র অনুষ্ঠানের আয়োজন করতেন, অরূপ বিশ্বাস। আর সেখানে হাজির থাকতেন, টলিউডের বহু প্রথম সারির অভিনেত্রীরা। প্রত্যেকেই, অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিতেন। রাজ্যে পালাবদলের পরে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত অভিনেত্রীদের ছবি, যাঁরা অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিতেন। তাঁদের মধ্যে, অন্যতম অপরাজিতা আঢ্য (Aparajita Auddya)। সোশ্যাল মিডিয়ায় অরূপ বিশ্বাসকে অপরাজিতার ভাইফোঁটা দেওয়ার ছবি নিয়ে শুরু হয়েছে, চূড়ান্ত ট্রোলিং। অনেকেই প্রশ্ন করেছেন, এবার কি অরূপ বিশ্বাসের বাড়িতে 'ভাইফোঁটা'-র দিন এই ভিড় দেখা যাবে? আর এবার, এই ট্রোলিং নিয়ে, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন, অপরাজিতা আঢ্য। কী বললেন তিনি? 

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, কী জানালেন অপরাজিতা?

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা সাফ জানিয়েছেন, তাঁকে আমন্ত্রণ জানালে, তিনি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন বটে, তবে তা নিছকই সৌজন্য রক্ষার জন্য কোনোদিন তাঁকে কোনও রাজনৈতিক প্রচারের মঞ্চে দেখা যায়নি। অপরাজিতার দাবি, তিনি ক্ষমতা ও চেয়ারকে, বয়োজ্যেষ্ঠকে সম্মান জানিয়েই তিনি আমন্ত্রণ রক্ষা করেছেন কেবল। অপরাজিতা আরও দাবি করেছেন, তাঁর কাছে রাজনীতির ময়দানে পা রাখার অফার থাকলেও, তিনি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাননি। সবসময়েই নিজের কাজ নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছেন, অপরাজিতা আঢ্য। 

অপরাজিতা আরও জানিয়েছেন যে, অনেকেই বলছেন, তিনি নাকি এতদিন প্রতিবাদ করেননি। রাজনৈতিক পালাবদল হতেই তিনি মুখ খুলেছেন। অভিনেত্রী সাফ জানিয়েছেন, তিনি যে প্রতিবাদ করেছেন, সেই প্রমাণ দিতে পারবেন, তাঁর সহকর্মীরা। টলিউডের ব্যান কালচারের কথা কারও অজানা নয় এখন। অপরাজিতা বলছেন, দেব (Dev) তাঁর আগামী ছবি, 'দেশু7'-এ অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন তাঁকে। পাশাপাশি জানিয়েছিলেন, এই ছবিতে থাকছেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অনির্বাণকে নিয়ে কাজ করার 'অপরাধে' ব্যান করা হতে পারে দেবকেও। আর অপরাজিতারাও যদি দেবের সঙ্গে কাজ করেন, তাহলে তাঁদেরও ব্যান করা হতে পারে। সমস্তটা জেনেও, সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছিলেন অপরাজিতা। তিনি সুদেষ্ণা রায়ের সঙ্গে কাজ করতেও রাজি হয়েছিলেন। অপরাজিতা সাফ জানিয়েছেন, ডিম ছোড়া নয়, তিনি এই পদ্ধতিতেই প্রতিবাদ করতে বিশ্বাসী। 

আরও পড়ুন: Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Dev: 'ফিরলাম সেখানেই,...

Read Next

Bollywood Actress: ক্যানসারে...