We currently don't have news in this language. Please choose another language.
Arms Recovered: মাছ ধরতে এসে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই...
উত্তর ২৪ পরগনা, হাবড়া : মাছ ধরতে এসে পুকুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র। হাবড়ায় পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এল ব্যাগ। ব্যাগ খুলতেই একাধিক আগ্নেয়াস্ত্র। কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ। কয়েকদিন আগেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালিতে। এর মধ্য়েই এবার হাবড়া ও গোসাবায় পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি।
সন্দেশখালিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের রেশ কাটতে না কাটতেই, দুই ২৪ পরগনায় দেখা গেল এই ছবি। প্রথম ছবি উত্তর ২৪ পরগনার হাবড়ার। এখানেই একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মাছ ধরতে গিয়ে একটি ব্য়াগ খুঁজে পান তাঁরা। তার মধ্য়ে থেকেই উদ্ধার হয় এগুলি। দক্ষিণ ২৪ পরগনার গোসবাতেও পুকুর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। স্থানীয়দের একাংশের দাবি, রবিবার পুকুরে মাছ ধরতে গিয়ে পাওয়া যায় আগ্নেয়াস্ত্রটি। ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে উদ্ধার করে সেটি।
পালাবদলের পর ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। হুমকি-তোলাবাজির অভিযোগে ব্য়ারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে গ্রেফতার করল রহড়া থানা। ধৃতের নাম শুকুর আলি পুরকায়েত। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda