We currently don't have news in this language. Please choose another language.
Howrah News: হাওড়ায় সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি, লুঠ প্রায় ২৭ লক্ষ টাকার গয়না!
সুনীত হালদার, রানিহাটি, হাওড়া: সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালিয়ে গয়না লুঠ দুষ্কৃতীদের । ঘটনা হাওড়ার রানিহাটির পুরাতন বাজার এলাকার । অল্পের জন্য প্রাণে বাঁচেন স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার । যদিও এই ঘটনায় প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ খোয়া গিয়েছে বলেই দাবি করেন ব্যবসায়ী, জানা গিয়েছে এমনই ।
আরও পড়ুন: আজ জোড়া বৈঠকে বিদ্রোহী ব্লক, যোগ দিতে পারেন আরও ২ সাংসদ! আগামিকালই লোকসভায় আলাদা হয়ে যাছে তৃণমূল?
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ যখন দোকানের শাটার বন্ধ করছিলেন চন্দন, সেই সময় মুখে রুমাল বাঁধা ৩ জন দুষ্কৃতী ঘিরে ধরে তাঁকে । অভিযোগ চন্দনের কাছে থাকা ২ টো ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা । আর ওই ব্যবসায়ী বাধা দিলে এক দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড এলোপাথাড়ি গুলি চালায় ।
গুলির একটি ব্যবসায়ীর মোটরবাইকে লাগলেও সৌভাগ্যবশত কেউ আহত হননি । এরপর দুষ্কৃতীরা ব্যবসায়ী চন্দন কাঁড়ারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ও তিনটি মোটরবাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
লুঠ হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৭ থেকে ৮ কিলোগ্রাম রুপোর গয়না, ১৫০ থেকে ২০০ গ্রাম সোনার গয়না এবং নগদ প্রায় ৬০ হাজার টাকা । সব কিছুর সম্মিলিত বাজার মূল্য প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ টাকা । ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ।
পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ । তদন্তের স্বার্থে দোকানের বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে । পাশাপাশি ঘটনাস্থল থেকে ২ থেকে ৩টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ ।
ঘটনার তদন্তে নেমেছে হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট পুলিশের একটি দল । দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি । সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ