Astrology : ১৩৫ দিন শনি নেবেন চরম পরীক্ষা! জীবনে একের পর এক চ্যালেঞ্জ ! জুলাই থেকেই কঠিন সময় ৩ রাশির

Audio Narrative Assistant
Executive Summary
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মফল, ন্যায়বিচার এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শনির গতি পরিবর্তনকে তাই অত্যন্ত জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মফল, ন্যায়বিচার এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শনির গতি পরিবর্তনকে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত (মোট ১৩৮ দিন) শনি মীন রাশিতে বক্রী (Retrograde) থাকবে। এই সময়ের প্রভাব সব রাশির উপর পড়লেও, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই তিনটি রাশি শনির সাড়ে সাতি-র প্রভাবে রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়।

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়ে চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করা উচিত। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি

এই সময়ে সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। খরচ নিয়ন্ত্রণে রাখা এবং ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে সুবিধা মিলতে পারে।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা এই সময়ে কাজের চাপ বৃদ্ধি অনুভব করতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা কাজ বিলম্বিত হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া এবং আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

শনির বক্রী দশায় কী করার পরামর্শ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময়ে কয়েকটি বিষয় মেনে চললে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে—

  • অলসতা ত্যাগ করে নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন। 
  • কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিন। 
  • অন্যের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করুন। 
  • প্রয়োজনমতো অসহায় ও অভাবীদের সাহায্য করুন।   
  • বড় আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত চিন্তাভাবনা করুন।               

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা ও গণনার ভিত্তিতে প্রস্তুত। এগুলি বিশ্বাসভিত্তিক ব্যাখ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাসের উপর নির্ভর করা উচিত নয়।                   

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Astrology

Read Previous

TMC 21 July: একুশে জুলাই...

Read Next

Astrology : কালই...