We currently don't have news in this language. Please choose another language.
TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
কলকাতা : একুশে জুলাই কার? তিন দশক পর এবার তা নিয়েই তিনপক্ষের দড়ি টানাটানি শুরু হল। মেয়ো রোডে সমাবেশ করবে 'ঋতব্রত-তৃণমূল'। অন্য়দিকে কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়ে দিল, সভা করতে হবে ব্রিগেড বা হাজরা মোড়ে। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 'কালীঘাট-তৃণমূল'। শহিদ-স্মরণে আলাদা সমাবেশ করবে কংগ্রেসও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের ২১ জুলাইয়ের আগে তৃণমূল ভেঙেচুরে খান খান। কে কোথায় ২১ জুলাই শহিদ স্মরণ করবে, কীভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার? কে জোর করে দখল করছে? এসব নিয়েই এখন জোর বিতর্ক।
'কালীঘাট-তৃণমূল', 'ঋতব্রত-তৃণমূল' এবং কংগ্রেস - এক ২১ জুলাইয়ের কর্মসূচির দাবিদার তিন পক্ষ। ২১ জুলাই। এবার হাড্ডাহাড্ডি লড়াই। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই পালন করেন। আর এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল ২১ জুলাইয়ের শহিদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট-তৃণমূল কোথায় শহিদ স্মরণের অনুষ্ঠান করবে তাই এখনও ঠিক নয়।
এই প্রেক্ষাপটে, প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে ২১ জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। 'কালীঘাট-তৃণমূল' সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাঁদের জানানো হয়েছে, ২১ জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও, 'কালীঘাট-তৃণমূল' এই প্রস্তাবে রাজি নয়। তারা ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ করতে চায়। 'কালীঘাট-তৃণমূল' এর তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এনিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তারও শুনানি রয়েছে বুধবার।
এদিকে মেয়ো রোডে ২১ জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে 'ঋতব্রত-তৃণমূল'। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। ২১ জুলাই নিয়ে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর এই টানাপোড়েনের মাঝে, এবার শহিদ মিনারে বড় করে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করছে কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান জানানো হয়েছে। এদিকে, ২১ জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহিদ পরিবাররাও। 'কালীঘাট-তৃণমূল' আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে। সেটা না পেলে, বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিংয়ের আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী