We currently don't have news in this language. Please choose another language.
Astrology : পরপর ২ ষড়াষ্টক যোগে নাজেহাল অবস্থা, পদ পদে প্যাঁচ, এই ৫ রাশিকে হতেই হবে সাবধান !
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও বিশেষ যোগ বা রাজযোগ সৃষ্টি হলে তার প্রভাব ১২টি রাশির উপরই পড়ে। দৃক পঞ্চাঙ্গের তথ্য অনুযায়ী, ১৩ জুলাই ২০২৬ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিন একটির নয়, পরপর দুটি ষড়াষ্টক যোগ (Shadashtak Yoga) গঠিত হবে। জ্যোতিষ মতে, এই যোগ সাধারণত অশুভ বলে বিবেচিত হয়।
প্রথম ষড়াষ্টক যোগ শুরু হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং দ্বিতীয় ষড়াষ্টক যোগ গঠিত হবে রাত ১০টা ১৩ মিনিটে। গ্রহের এই বিশেষ অবস্থানের কারণে কয়েকটি রাশির জাতকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মেষ রাশি (Aries)
গ্রহের এই অবস্থানের কারণে আপনার স্বভাবের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ঝামেলা দেখা দিতে পারে। এছাড়া গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে। এই সময় নতুন করে কোনও আর্থিক বিনিয়োগ না করাই ভালো। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বা তর্কের সম্ভাবনাও রয়েছে।
কন্যা রাশি (Virgo)
ষড়াষ্টক যোগের প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাজ হঠাৎ আটকে যেতে পারে, যার ফলে হতাশা তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (Scorpio)
এই সময় বৃশ্চিক রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শত্রু বা বিরোধীদের কর্মকাণ্ডের দিকে নজর রাখুন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না, সে বিষয়ে সচেতন থাকুন।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জাতকদের জন্যও এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ সম্পূর্ণ নাও হতে পারে। তাই এই সময় বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
সূত্র : ABP Marathi
ডিসক্লেমার - জ্যোতিষশাস্ত্রের এই পূর্বাভাস প্রচলিত বৈদিক বিশ্বাস ও গণনার ভিত্তিতে তৈরি। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda