Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: করছিলেন শ্যুটিং, তারমধ্যে কীভাবে ঘটে গেল এত শ্যুটিং চলাকালীন, কীভাবে বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ে দিল অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)-কে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কলকাতা: করছিলেন শ্যুটিং, তারমধ্যে কীভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? শ্যুটিং চলাকালীন, কীভাবে বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ে দিল অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)-কে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোশিয়েশান (All Indian Cine Workers Association)। রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-র মতো একটি যথেষ্ট পরিচিত জায়গায় চলছিল এই সিনেমার শ্যুটিং। সেখানে উপস্থিত ছিলেন, দক্ষিণী তারকা, প্রভাস (Prabhash)। একটা সেটে বহু শিল্পী, কলাকুশলীরা কাজ করেন, সেইরকম জায়গায় যদি এভাবে একজন অভিনেতাকে বিষাক্ত পোকা কামড়ে দিতে পারে, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে বারে বারেই প্রশ্ন তোলা হচ্ছিল। আর রাজেশের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি বা আলোচনা শুরু হওয়ার পরেই, সোশ্যাল মিডিয়া থেকে রাজেশ শর্মার সঙ্গে ঘটনা বিবৃতিটি মুছে ফেলা হল। দিন ২ আগে, রাজেশের সঙ্গে এই ঘটনা হওয়ার পরেই তাঁর বন্ধু ও পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ ছিল যে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। তবে পরিস্থিতি গুরুতর বুঝতে পেরেই, কলকাতায় ফিরে আসেন রাজেশ, সেখানে তিনি ভর্তি হন হাসপাতালে।

রাজেশের অসুস্থতা নিয়ে কী কী প্রশ্ন তোলা হয়েছে?

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলে, এক্স-এ একটি পোস্ট করেছেন। ফিল্ম ওয়ার্কার্সদের সংস্থা এটাও ঘোষণা করেছে যে, ছবির প্রযোজকের উচিত অভিনেতার চিকিৎসার যাবতীয় খরচ খরচার দায়ভার নেওয়া এবং এই বিষয়টিকে আইনের আওতায় নিয়ে আসা। যেখানে প্রচুর মানুষ নিয়ে সিনেমার শ্যুটিং হচ্ছে সেখানে এমন বিষধর কীভাবে থাকে, কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে না, এই প্রশ্নই তোলা হয়েছে। AICWA -এ প্রেসিডেন্ট সুরেশ শ্যামল গুপ্ত প্রশ্ন তুলেছেন, সেটের মধ্যেই যখন এরকম ঘটনা ঘটল, তখন কী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেটে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ছিল কি? সেটেই যদি এমন একটি বিষধর পোকা কামড়েছিল, তাহলে সেখানেই কেন প্রাথমিক ব্যবস্থা নেওয়া হল না? চিকিৎসককে ডাকা হল না? পাশাপাশি আরও প্রশ্ন তোলা হয়েছে যে, ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদে। অভিনেতা সেখানেই তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাহলে কেন তাঁকে চিকিৎসার জন্য ফ্লাইট ধরে কলকাতায় ফিরে এসে, তারপরে হাসপাতালে ভর্তি হতে হল? এর মধ্যে অনেকটা সময় গড়িয়ে গেল না কি? সর্বপোরি, সেটে কাজ করা অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

কেন রাজেশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং তাঁর স্বাস্থ্যের আপডেট পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হল, তা নিয়ে কিন্তু আর কোনও বিবৃতি পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Astrology : পরপর ২...

Read Next

US Attacks Iran: আমেরিকার...