We currently don't have news in this language. Please choose another language.
Bankura TMC Leader Arrested: হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ডাইজান আলি মণ্ডল। গুরুতর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ডাইজান আলি মন্ডল ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা। তিনি ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে একজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ। ওন্দা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই শনিবার ডাইজান আলি মন্ডলকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক থানায় নানা দুর্নীতির অভিযোগ জমা পড়ছে এবং গ্রেফতার হচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতারা। এবার ওন্দাতেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এক তৃণমূল নেতা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী