Class Nine Syllabus : নবম শ্রেণির বই থেকে বাদ ফরাসি ও রুশ বিপ্লব? বড় বদল NCERT-র পাঠ্যক্রমে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : নবম শ্রেণির পাঠ্য বইতে ফের বড় পরিবর্তন। NCERT ক্লাস নাইনের সমাজবিজ্ঞান (social science) বই থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা : নবম শ্রেণির পাঠ্য বইতে ফের বড় পরিবর্তন। NCERT ক্লাস নাইনের সমাজবিজ্ঞান (social science) বই থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে প্রাচীন সভ্যতা, আদি মানব ইতিহাস ও ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানকে একত্রিত করে একটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে। যার নাম 'আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড'' (Understanding Society: India and Beyond)। এতে শিকার ও সংগ্রহ থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত মানব বিবর্তনের অধ্যায়কে  তুলে ধরা হয়েছে। এতে মেসোপটেমিয়া, হরপ্পা (সিন্ধু উপত্যকা), মিশরীয় সভ্যতা ও চীনা সভ্যতার পাশাপাশি সুমেরীয় সমাজের সেচ ব্যবস্থা, স্থাপত্য এবং সামাজিক সংগঠনসহ একাধিক বিষয় বিশদে বিবরণ রয়েছে। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এই চার বেদ সম্পর্কে বিস্তারিত পরিচয় করিয়ে দেয়।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Education

Read Previous

Bankura TMC Leader Arrested:...

Read Next

TMC Leader Beaten: দমদমে...