Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ

Audio Narrative Assistant
Executive Summary
সমীরণ পাল, বারাসাত: খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ এবং সেই মৃতদেহকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি বারাসাতের। বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় খাল থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে।

সমীরণ পাল, বারাসাত: খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ এবং সেই মৃতদেহকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি বারাসাতের। বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় খাল থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টির থামার কোনও সম্ভাবনা আপাতত নেই। আগামী ১৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অনেক জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি, কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বর্ষায় কলকাতায় জমা জল বড় সমস্যা। জমা জলের সমস্যায় দীঘর্দিন ধরেই বামনগাছি এলাকাটি ভুগছে। সামান্য বৃষ্টিতেই রেল সংলগ্ন খাল ও আশপাশের এলাকা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে ভরা বর্ষা। জমা জলের কষ্টের থেকে মুক্তি পাওয়ার আশাতেই স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের কাছে একটি খাল পরিষ্কারের দাবি জানান। আর তাতে যেন খাল পরিষ্কার করতেই দেহ।

আরও পড়ুন:- তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির? 

শনিবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু করা হয়। সেই সময়ই খালের ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে অনুমান, মৃতদেহটি প্রায় দু'মাস বা তারও বেশি সময় ধরে ওই খালের মধ্যেই পড়ে ছিল। এত দীর্ঘ সময় খালের জলে দেহটি পড়ে থাকায় সেটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামনগাছি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে দেহটি খালে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কষ্টসাধ্য হলেও, মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Nirmal Ghosh: 'যে যা বলছে...

Read Next

IND vs ENG T20 Live:...