Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

Audio Narrative Assistant
Executive Summary
'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তপসিয়ার বৈঠকে এলেও জল্পনায় জল ঢালার চেষ্টা করলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। নির্মল ঘোষের কথায়, তিনি বৈঠকে আসেননি।

'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ? তপসিয়ার বৈঠকে এলেও জল্পনায় জল ঢালার চেষ্টা করলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। নির্মল ঘোষের কথায়, তিনি বৈঠকে আসেননি। জাভেদ খানের সঙ্গে দেখা করতে এসেছেন। দীর্ঘদিন ধরে বেপাত্তা থাকার পর হঠাৎ উদয়। এতদিন কোথায় ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক? তাহলে কি পলাতক ছিলেন নির্মল ঘোষ? প্রশ্ন করায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, 'যে যা বলছে বলতে দাও'। 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে নির্মল ঘোষও 'ঋতব্রত-তৃণমূল'-এ? লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরু হতেই শিবির বদল? 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক চলাকালীনই হাজির নির্মল ঘোষ। নির্মল ঘোষের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় নাম জড়ায় পানিহাটির তৎকালীনতৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক যেখানে থাকতেন, তিনি সেখানকারই বিধায়ক। নির্যাতিতার পরিবারের দাবি, নির্মল ঘোষের তত্ত্বাবধানেই হাসপাতাল থেকে দেহ বের করে বাড়িতে নিয়ে আসা হয়। ধর্ষণ-খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় চিকিৎসকের দেহ। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তৎকালীন তৃণমূল বিধায়ক অভিযোগ অস্বীকার করলেও চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে তাঁকে তলব করে সিবিআই। 

সম্প্রতি আরও একটি অভিযোগ উঠেছে নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে  

এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে এক কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়স্ত দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়িচালক। এই লটারি প্রতারণার মামলায় আগের গ্রেফতার হয়েছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব। এর মধ্যেই নির্মল ঘোষকে দেখা গেল 'ঋতব্রত তৃণমূল' - এর তপসিয়ার বৈঠকে। এতদিন বেপাত্তা থেকে সরাসরি 'ঋতব্রত তৃণমূল' - এর বৈঠকে? লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরু হতেই শিবির বদলের চেষ্টা? উঠছে প্রশ্ন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Suvendu Adhikari : 'যারা ১০০...

Read Next

Barasat News: জমা জলের কষ্ট...