Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের, "বিচারের মিলছে..", আশাবাদী নির্যাতিতার পরিবার

Audio Narrative Assistant
Executive Summary
দক্ষিণ ২৪ পরগনা : প্রতি পদক্ষেপে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিলেন প্রভাস মণ্ডল। পরবর্তীতে সেই প্রভাস মণ্ডলকেই বারুইপুরকাণ্ডে প্রধান অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগনা : প্রতি পদক্ষেপে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিলেন প্রভাস মণ্ডল। পরবর্তীতে সেই প্রভাস মণ্ডলকেই বারুইপুরকাণ্ডে প্রধান অভিযুক্ত বলে চিহ্নিত করে পুলিশ। পরে ঘটনা পুনর্নিমাণের সময় এনকাউন্টার। 

 

মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলিও চালান বলে দাবি পুলিশের। তারপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি পুলিশের। গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই একদিকে যেমন এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে তরজা। অন্যদিকে বেড়েছে গ্রেফতারি। বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Barun Biswas Murder Files : নিহত...

Read Next

Baruipur Incident | সন্দেহের...