We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
দক্ষিণ ২৪ পরগনা : অভাবের সংসার। পরিবার বলতে বাবা-মা। বাবার একটি ছোট্ট দোকান রয়েছে। সংসার চালাতে ইন্দ্রজিৎ নিজে অটো চালাতেন। কিন্তু সময়ের ফের, সব শেষ। বারুইপুরের ঘটনায় উত্তেজনা ছড়াতেই সন্দেহের চোখে দেখা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। সেই সন্দেহের বশেই প্রথমে ইন্দ্রজিৎ ঘর থেকে টেনে বের করে ক্ষিপ্ত জনতা। তারপর, মারধর। গণপিটুনিতেই মৃত্যু হয় ইন্দ্রজিতের। স্থানীয়দের একাংশ তাঁকে প্রাথমিক ভাবে অভিযুক্ত বলে উল্লেখ করলেও, পুলিশ ইন্দ্রজিৎকে নিরীহ বলে চিহ্নিত করেছে।
বারুইপুরে বর্বরতা
মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলিও চালান বলে দাবি পুলিশের। তারপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি পুলিশের। গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই একদিকে যেমন এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে তরজা। অন্যদিকে বেড়েছে গ্রেফতারি। বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda