Baruipur Incident। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, আটক আরও ৩ অভিযুক্তকে

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় নতুন করে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতভর তল্লাশি চলে এবং তারপরে আরও একজনকে গ্রেফতার করা হয়। গতকালই এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছিল।

ABP Ananda LIVE : বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় নতুন করে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতভর তল্লাশি চলে এবং তারপরে আরও একজনকে গ্রেফতার করা হয়। গতকালই এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছিল। তিনজনকে আটক করা হয়েছে। নাবালিকা খুনের ঘটনায় ইতিমধ্যেই ছয় সদস্যের SIT গঠন করা হয়েছে। দুটি FIR হয়েছে। একদিকে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুর এবং গণ*পিটুনিতে একজনের মৃত্যু। সেই ঘটনাতেও কিন্তু দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ১৬৩ ধারা জারি হয়েছে। সংলগ্ন তিনটি থানা এলাকায় এবং এই চত্বরে কাজ করতেন এরকম অভিজ্ঞতা সম্পন্ন পুলিশ কর্মীদেরও ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এলাকায়। অর্থাৎ একেবারেই নারী নির্যাতনের ক্ষেত্রে এই সরকারের জিরো টলারেন্স আগে থেকেই তারা জানিয়েছিলেন। বারুইপুরে যেভাবে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ উঠেছে সেই ঘটনায় একেবারেই কড়া পুলিশ প্রশাসন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Tirumala Temple: বয়স ১১৬, তবু...

Read Next

Humayun Kabir: হুমায়ুন...