Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বারুইপুরকাণ্ডে এবার সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে সিপিএম নেতাদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা, মিথ্যে খবর প্রচারের অভিযোগ দায়ের করা হয়েছে মোট ৫ জনের নামে।

কলকাতা: বারুইপুরকাণ্ডে এবার সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে সিপিএম নেতাদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা, মিথ্যে খবর প্রচারের অভিযোগ দায়ের করা হয়েছে মোট ৫ জনের নামে। সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিন্হা-সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারি চেয়ে এদিন বারুইপুর থানায় যান, বিজেপির ৪ নম্বর মণ্ডল নেতৃত্ব।

মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম!

অন্যদিকে গতকাল শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিপিএম নেত্রী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনা তুলে ধরেছেন তিনি। শীতলকুচিতে সিপিএম কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় এদিন মৃতের বাড়িতে যান মীনাক্ষী। গত রবিবার নদী থেকে উদ্ধার সিপিএম কর্মীর মৃতদেহ। সিপিএম কর্মী মণ্টু মিয়াকে খুন করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছে পরিবার। সেই ঘটনাতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী। আর সেখানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। গাড়ির ভিতর থেকেই ভিডিও করে গোটা ঘটনা তুলে ধরেন মীনাক্ষী। তিনি যখন ভিডিও করছেন, তখনও দেখা যাচ্ছে, তাঁর দিকে উড়ে আসছে ডিম, গাড়ির কাছ মাখামাখি ডিমের কুসুমে। সিপিএম নেত্রীর অভিযোগ, কারও ওপর রাগ থাকলে আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক। সরকার বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তবে এটা কী ধরণের আইনের শাসন এই প্রশ্ন তুলেছেন তিনি। 

বারুইপুরের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ

বারুইপুরে বারো বছর বয়সী কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা থেকে নিহত নাবালিকার আত্মীয়দের অভিযোগ, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। সেখানকার দু'জন পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাবালিকাকে খুঁজতে বের হন। পরে আর পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি বলে অভিযোগ। রবিবার পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের দিনও পুলিশ সেখানে পৌঁছয় দেড় ঘণ্টা পর। এরপর পুলিশের সামনে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে!

 

আরও পড়ুন: Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Astrology : এই রাশিকে আরও...

Read Next

Baruipur News: বারুইপুরে...