We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
আবির দত্ত, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১। জানা গিয়েছে, এই ব্যক্তিকে আটক করেছে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম ও STF. এই নিয়ে বারুইপুরকাণ্ডে আটকের সংখ্যা বেড়ে হল ৪ জন। পুলিশ সূত্রে খবর, বাতুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর যে অশান্তির পরিস্থিতি দেখা গিয়েছিল, পুলিশের গাড়িতে ভাঙচুর, এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা - এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বীভৎসতার সাক্ষী হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। নাবালিকার ধর্ষণ-খুনে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বড়সড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। এই প্রেক্ষিতে গতকাল বারুইপুরে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। ভারপ্রাপ্ত DG সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দেওয়ার জন্য় ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। গতকাল এলাকায় গিয়ে নিহতর নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এক সপ্তাহ পর এলাকায় ফের আসবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় অনেকটাই আশ্বস্ত নিহত নাবালিকার পরিবার। অন্যদিকে, পুলিশের তরফে গাফিলতি থাকলে, বরদাস্ত নয়, গতকাল ফের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত ডিজি-র।
বারুইপুরে বারো বছর বয়সী কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা থেকে নিহত নাবালিকার আত্মীয়দের অভিযোগ, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। সেখানকার দু'জন পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাবালিকাকে খুঁজতে বের হন। পরে আর পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি বলে অভিযোগ। রবিবার পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের দিনও পুলিশ সেখানে পৌঁছয় দেড় ঘণ্টা পর। এরপর পুলিশের সামনে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে।
গণপিটুনিতে মৃত যুবকের ঘটনার সঙ্গে কোনও যোগ ছিল না, দাবি তাঁর পরিবারের। বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে যুবক খুন এবং উস্কানি দেওয়ার ঘটনাতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। যাঁরা পিছন থেকে উস্কানি দিয়েছেন, তাঁদেরও শনাক্ত করা হয়েছে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। গত রবিবার পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরই শুরু হয় বিক্ষোভ। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলে টানা বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। গণপিটুনিতে মৃত যুবক, সেই ঘটনাতেও বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী