We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
কলকাতা : ভয়াবহ নৃশংসতা। অভয়া কাণ্ডের পর ফের সেই এক ঘটনার পুনরাবৃত্তি বঙ্গে। ক্লাস সিক্সের নাবালিকার সঙ্গে ঘটে গেল নারকীয় ঘটনা। গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সে। সারাদিন কেটে গেলেও আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকাকে। এরপর, রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
প্রশাসন দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর হুঁশ উড়ে যায় সকলের। খুন করে নয়, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতার চিত্র ফুটে উঠেছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান