Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ABP Ananda LIVE : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ৫ জুলাই, ২০২৬ - এই কারণেই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় বারুইপুরে। রণক্ষেত্রে পরিণত হয় বারুইপুর। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার হঠাৎই তাঁর কালীঘাটের বাড়ির সামনে মোতায়েন হয় প্রচুর পুলিশ। এমনকী পুলিশ বাহিনীকে রুট মার্চ করতেও দেখা যায় এই এলাকায়। রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভ করে তাঁকে 'হাউজ অ্যারেস্ট' করা হয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও হোম অ্যারেস্ট করার দরকার নেই। উনি যেখানে ইচ্ছে যেতে পারেন। পাকিস্তান, বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে, যেভাবে তৃণমূলের নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়... অসম্মান না নয়... সেই জন্য পুলিশ গার্ড দিয়ে রেখেছে।' প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ৫ জুলাইয়ের পর সোমবার ৬ জুলাই সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

CPM Protest :...

Read Next

Baruipur Incident : গোপনাঙ্গে...