Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

Audio Narrative Assistant
Executive Summary
বারুইপুর: ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে বারো বছরের এক কিশোরী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

বারুইপুর: ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে বারো বছরের এক কিশোরী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পথে নেমেছে বিরোধীরা। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা দেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা।

আরও পড়ুন: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। স্লোগান ওঠে জাস্টিস ফর বারুইপুর। তার আগে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, তিনি বারুইপুর যেতে চান, এই আভাস পেতেই কার্যত গৃহবন্দি করা হয়েছে তাঁকে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ভেবেছিলাম, আমি একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসব। পুরোপুরি প্রায় এক হাজার পুলিশ, CRPF থেকে শুরু করে আরও সমস্ত পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কী না তো আমাদের নজরবন্দি করা রাখা হয়েছে, আমি শুনছি।"

আরও পড়ুন: ৭ তারিখ থেকে দুর্যোগ শুরু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি কবে? কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ

যদিও অন্য কথা বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমাদের চিন্তা হচ্ছে যেভাবে তৃণমূল নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওঁকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়। সেই জন্য পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওঁকে।"

সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা হন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, "প্রত্যেকটা রাস্তাতে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খুঁজে খুঁজে দেখছিল যে মমতা ব্য়ানার্জি আছে কিনা গাড়িতে।"

তাঁর এই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "অভয়ার সময় তারা কোথায় ছিল? আজ এত তাদের মন উথাল পাথাল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে।+হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে। গিয়ে তো নাটকই করবে।"

নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে, গোটা রাজ্যের মানুষ বিচার চায়। জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়ব।" উল্লেখ্য, মঙ্গলবার বারুইপুরে যাবেন ঋতব্রত-তৃণমূলের নেতারা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Sebaashray: অভিষেকের...

Read Next

Aries Rashi July 2026 : প্রবল...