We currently don't have news in this language. Please choose another language.
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিষেকের বিরুদ্ধে জোড়া FIR-এর পর ফের অভিযোগ দায়ের। অভিষেক, তাঁর PA সুমিত ও জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই অভিযোগ। তৎকালীন DM ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। "১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের। পারুলিয়া থানা ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের করেনি। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ", অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ববির।
আরও পড়ুন: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
আরও পড়ুন: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ