We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident News | "পুলিশের নিচু স্তরে যারা আছেন তাদের কোনও রকম পরিবর্তন হয়নি" | ABP ANANDA LIVE
Baruipur Incident News | BA আসুন, অন্তত কিছুক্ষণের জন্য আমরা এই রাজনীতির আকচা-আকচিটাকে পাশে সরিয়ে রাখি। ভাবুন, আমাদের রাজ্যে, শুধু বারুইপুর অঞ্চলে, মাত্র চব্বিশঘণ্টার টাইমফ্রেমে, কী মারাত্মক দুটো ঘটনায় তিন-তিনজনের মৃত্যু ঘটে গেল। দুটো ঘটনাস্থলের মধ্যে দূরত্ব মেরেকেটে আট কিলোমিটার।গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডল বাদে, খুন হওয়া বাকি দুজনের বয়স, মেয়েটার বারো, আর ছেলেটার মাত্র সতেরো। তিনজনকেই যারা খুন করল, তারা প্রত্যেকে তাদের পরিচিত, ছেলেটির ক্ষেত্রে একেবারে বন্ধু, খেলার সাথী।
আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য কি মানবেন, যে সমাজে অপরাধপ্রবণতা ও অসহিষ্ণুতা বাড়ছে
শুধু তাই নয়, একজন পরিচিত মানুষকে মারতে, নৃশংসভাবে খুন করতে, মানুষের আর হাত কাঁপছে না? মানুষ বেপাড়ায় ভয় পেতে পারত হয়তো আগে, এখন তো মানুষ নিজের পাড়াতেই ভয় পাবে। এ কোনদিকে যাচ্ছি আমরা?
আরও পড়ুন,
বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের। নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, দাবি পুলিশের। পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে গুলি চালায় অভিযুক্ত প্রভাস। পালাতে শুরু করে তারপর। তাকে ধরতে ধাওয়া করে পুলিশ। আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয় পুলিশও। গুলি লাগে প্রভাসের। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুরকাণ্ডে এই প্রভাস মণ্ডলই প্রথম গ্রেফতার হয়েছিল।
বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। বারুইপুরের সূর্যপুরে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, দাবি পুলিশের। 'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের', গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Bangladesh. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda